National

নতুন চিন্তার নাম দুধ চুরি, ভোর হলেই ভ্যানিস হচ্ছে প্যাকেট

চোর চুরি করার হলে দামি জিনিস চুরি করে। তা বলে দুধ চুরি করবে? এমনও যে হতে পারে তা তো দেখাই যাচ্ছে।

ব্যস্ত শহরে দুধের প্যাকেট ভোরেই পৌঁছে যায় বাড়ি বাড়ি। সংবাদপত্র ও দুধের প্যাকেট সকালেই মানুষের বাড়িতে হাজির হয়। এটাই সর্বত্র চলে আসছে। এটার সঙ্গেই সকলে অভ্যস্ত। তাই সংবাদপত্র ও দুধ বিক্রেতারা সবচেয়ে ব্যস্ত থাকেন ভোরে।

এমনই ভোরে এক দুধ বিক্রেতা রাস্তার ধারে ক্রেটে দুধের প্যাকেট রেখে বিক্রি করেন। সকলেই তাঁকে চেনেন। অনেকেই তাঁর কাছ থেকে দুধ কেনেন। তিনি দেখেন ভোরেই তাঁর রাস্তার ধারে রাখা দুধের একটি ক্রেট ভ্যানিস হয়ে গেছে।

জানা যায় বাইকে করে একাধিকজন এসে ওই ক্রেটটি তুলে নিয়ে চম্পট দেয়। নানাধরনের চুরির কথা মানুষ শুনেছেন, কিন্তু দুধ চুরির ঘটনা এভাবে শোনা যায়না।

বেঙ্গালুরু শহরে কিন্তু সেই দুধ চুরি এক নতুন চিন্তার কারণ হয়েছে। এক জায়গায় যেমন দুধের ক্রেট নিয়ে পালিয়েছে বাইকে আসা কয়েকজন, তেমন শহরের অন্য প্রান্তে দেখা গেছে একাধিক মহিলাকে দুধ চুরি করতে।

অনেকেই বাড়ির বাইরে ব্যাগ ঝুলিয়ে দেন ভোরে। দুধ বিক্রেতা এসে তাতে দুধ পুরে চলে যান। গৃহস্থ পরে ব্যাগটি তুলে নেন দুধের প্যাকেট সমেত। এটাই চলে আসছে অনেক জায়গায়।

সেখানে সিসিটিভিতে দেখা গেছে একাধিক মহিলা এই ব্যাগে ভরা দুধের প্যাকেট নিয়ে চম্পট দিচ্ছেন। বেঙ্গালুরু শহরেরই ২ প্রান্তে এভাবে দুধ চুরি ভাবাচ্ছে পুলিশকে।

তবে কি কোনও দুধ চুরি চক্র সক্রিয় হয়েছে। কিন্তু দুধ চুরি করে কতই বা লাভ করতে পারবে তারা? সে প্রশ্নও উঠছে। তাহলে কেন এভাবে দুধ চুরি? কুল কিনারা মিলছে না।

রহস্যভেদ হলেই জানা যাবে কেন এই দুধ চুরির প্রবণতা। তবে এই দুধ চুরি কিন্তু বেঙ্গালুরুর দুধ বিক্রেতা থেকে সাধারণ মানুষের জন্য এক নতুন চিন্তার কারণ হয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026