National

বরফে মোড়া নদী বলে মনে হলেও সত্যিটা জানলে হাড় হিম হয়ে যাবে

দেশের এই নদীর একটা অংশ দেখে চোখ জুড়িয়ে যেতে পারে। সাদা বরফের টুকরো ভেসে যাচ্ছে নদী জুড়ে। কিন্তু সত্যিটা জানলে রাতের ঘুম উড়ে যেতে পারে।

আর পাঁচটা নদীর মতই এই নদীও বয়ে যেত আপন ছন্দে। সেই প্রবাহ বজায় রয়েছে এখনও। তবে এখন নদীর দিকে চেয়ে দেখলে সেখানে আর জল বয়ে যাচ্ছেনা। বয়ে যাচ্ছে ধবধবে সাদা বরফের টুকরোর মত জিনিস।

দূর থেকে বরফ ভেসে যাচ্ছে বলেই মনে হবে। মনে হবে বরফ যেন জমাট বাঁধা ফেনার মত বয়ে চলেছে নদী জুড়ে। তামিলনাড়ুর হোসুরে দক্ষিণ পেন্নাই নদীর একটা অংশ এমনই সাদা হয়ে গেছে।

কেল্লাভারাপল্লী ড্যাম থেকে জল ছাড়ার পরই এমনভাবে বদলে যায় নদীর চেহারা। দূর থেকে যা দেখে যতই সুন্দর লাগুক না কেন, কাছ থেকে তা ভয়ংকর।

যা শেষ করে দিতে পারে নদীর জলে থাকা জীবন। মানুষের সংস্পর্শে এলে তা ত্বক সহ শরীরের ক্ষতি করতে পারে। পরিবেশ দূষণেও তা এক বড় ভূমিকা নিতে পারে।

কি ওই সাদা বরফের মত জমাট বাঁধা ফেনা? বিশেষজ্ঞেরা জানাচ্ছেন ওগুলো আসলে নানা কারখানা থেকে বের হওয়া রাসায়নিক। যা ফোমের মত হয়ে ভাসছে ওই নদীর জলে।

ওই সাদা ফেনা অত্যন্ত ক্ষতিকর। কর্ণাটক লাগোয়া এই নদীর জলে কর্ণাটকের বিভিন্ন রাসায়নিক কারখানা থেকেই বর্জ্য বার হয়ে ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

এমনও অভিযোগ যে হালে হওয়া প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে কর্ণাটকের রাসায়নিক কারখানাগুলি রাসায়নিক বর্জ্য ছেড়ে দিয়েছে নদীর জলে।

তারপর ড্যাম থেকে জল ছাড়ার পরই তা তামিলনাড়ুতে ঢুকে পড়ে দক্ষিণ পেন্নাই নদীর জলে মিশে। কীভাবে এই রাসায়নিক মিশ্রিত জলকে পরিচ্ছন্ন করা যায় তার চেষ্টা চলছে।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026