National

দেড় বছর আগের ১০ টাকা ধার উদ্ধারে অভিনব উপায় নিলেন দোকানি

দেড় বছর আগে তিনি এক ব্যক্তিকে ১০ টাকা ধার দিয়েছিলেন। টাকায় নয়, জিনিসে। সেটা উদ্ধারে এবার তিনি এক অভিনব উপায় অবলম্বন করলেন।

তিনি বিশেষভাবে সক্ষমদের দলে পড়েন। রোজগারের জন্য একটি পানের দোকান খুলেছিলেন। দোকান চালিয়ে যা রোজগার করছিলেন তা দিয়ে জীবন চলছিল তাঁর।

সেই দোকানেই বছর দেড়েক আগে সঞ্জয় নামে এক ব্যক্তি হাজির হন। তিনি স্থানীয় বাসিন্দা। তাই দোকানি জিতেন্দ্র তাঁকে ভালই চিনতেন।

সঞ্জয় সেদিন ১০ টাকার পান মশলার প্যাকেট কেনেন। কেনেন বলাটা হয়তো ভুল হবে। বলা ভাল ধারে নেন। সঞ্জয় জিতেন্দ্রকে আশ্বাস দেন যে ১০ টাকা তিনি পরে দিয়ে যাবেন। জিতেন্দ্রও বিশ্বাস করে ১০ টাকার একটি পান মশলার প্যাকেট সঞ্জয়কে দিয়ে দেন।

এরপর যখনই সঞ্জয়ের কাছে সেই ১০ টাকা ধার শোধের কথা জিতেন্দ্র বলেছেন, তখনই কোনও না কোনও অছিলায় তা এড়িয়ে গিয়েছেন সঞ্জয়। তবে ধার শোধের জন্য বলাটা থামাননি জিতেন্দ্র। ১০ টাকা বলে বিষয়টিকে ছেড়েও দেননি।

সঞ্জয়ও এড়িয়ে যাচ্ছেন। জিতেন্দ্রও তদ্বির করে চলেছেন। এভাবে দেড় বছর কেটে যায়। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে জিতেন্দ্রর। তিনি সোজা পুলিশে ফোন করেন। জানান সঞ্জয় তাঁর সেই ১০ টাকা কীভাবে এতদিন ধরে না শোধ করে বসে আছেন।

পুলিশও মাত্র ১০ টাকা ভেবে বিষয়টিকে হালকা ভাবে নেয়নি। বরং পুলিশের একটি দল সোজা হাজির হয় উত্তরপ্রদেশের হরদোই জেলার ভান্ডারি গ্রামে। জিতেন্দ্রকে ওই টাকা উদ্ধার করে দেওয়ার আশ্বাসও পুলিশ দিয়েছে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026