National

নাটকের মঞ্চে রাক্ষসের অভিনয় করতে গিয়ে সত্যিই রাক্ষস হয়ে গেলেন অভিনেতা

এমন নাটক বোধহয় কেউ দেখেননি। এক অভিনেতা রাক্ষসের চরিত্রে অভিনয় করার সময় যে এভাবে বাস্তবেই রাক্ষস হয়ে উঠবেন তা কেউ ভাবতেও পারেননি।

মঞ্চে তখন রামায়ণের ঘটনা নিয়ে নাটক পরিবেশিত হচ্ছিল। রামায়ণ দেখতে দর্শকদের ভিড়ও ছিল যথেষ্ট। অভিনেতারা সবাই চরিত্রগুলি ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করছিলেন। সেই রামায়ণ নাটকে এক মধ্যবয়সী অভিনেতা রাক্ষসের চরিত্রে অভিনয় করছিলেন।

মঞ্চে রাক্ষসের চরিত্রে অভিনয় বহুবার দেখেছেন মানুষ। কিন্তু এমন রাক্ষস চরিত্রে অভিনয় হয়তো কেউ দেখেননি। ওড়িশার গঞ্জাম জেলার রালাব গ্রামে হওয়া ওই নাটকে রাক্ষসের চরিত্র ফুটিয়ে তুলতে মঞ্চে অভিনয়ের সময়ই একটি জ্যান্ত শুয়োরের পেট চিরে ফেলেন ওই অভিনেতা।

প্রাণ যায় শুয়োরের। তারপর তার পেট থেকে মাংস বার করে মঞ্চেই খান তিনি। যা দেখার পর কার্যত শিউরে ওঠেন দর্শকরা। হইহই পড়ে যায়।

এই ঘটনার ছবিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। বিষয়টি সামনে আসার পর পুলিশ ওই অভিনেতাকে গ্রেফতার করে। গ্রেফতার করা হয় ওই নাটকের উদ্যোক্তা এক ব্যক্তিকেও। বিষয়টি নিয়ে ওড়িশা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

ওড়িশা বিধানসভাতেও এই ঘটনার তীব্র নিন্দা করা হয়। গ্রেফতার হওয়া অভিনেতা ও নাটকের উদ্যোক্তার বিরুদ্ধে প্রাণিদের প্রতি নিষ্ঠুরতা ও প্রাণি সুরক্ষা আইনের আওতায় মামলা দায়ের হয়েছে।

নিছক দর্শকদের আকর্ষিত করতে গিয়ে এমন এক ভয়ংকরতার আশ্রয় নেওয়ার জন্য সমাজের সব মহলেই ধিক্কারের মুখে পড়েছেন রাক্ষসের ভূমিকায় অভিনয় করতে গিয়ে মঞ্চেই শুয়োরের মাংস খাওয়া ওই অভিনেতা ও নাটকের উদ্যোক্তারা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026