National

রেল লাইনে তরুণীর দেহ ঘিরে রহস্য

মুম্বইয়ের করি রোড স্টেশনের কাছে রেললাইনের ওপর থেকে উদ্ধার হল এক তরুণীর দেহ। গত বৃহস্পতিবার রাতে দেহটি উদ্ধার হয়। পরে জানা যায় তরুণীর নাম পল্লবী বিকমসি। বছর কুড়ির ওই তরুণীর বাবা নীলেশ বিকমসি একজন প্রথমসারির চার্টার্ড অ্যাকাউনটান্ট। পুলিশ জানিয়েছে পল্লবীর পরিবারের তরফে জানানো হয়েছে যে মৃত্যুর আগে তাঁদের কাছে একটি এসএমএস করে পল্লবী। জানায় ‘কেউ দায়ী নয়’।

এসএমএস আসার পরই তার ফোন বন্ধ হয়ে যায়। এতে খটকা লাগায় পরিবারের তরফে তখনই থানায় পল্লবীর নামে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে বৃহস্পতিবার সন্ধে ৬টা নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশন থেকে ওই তরুণী থানে যাওয়ার জন্য ট্রেন ধরেন। এটা তাঁর প্রাত্যহিক অভ্যাস। এখন পল্লবী চলন্ত ট্রেন থেকে উল্টোদিকের রেললাইনে পড়ে গেলেন, নাকি তিনি নিজেই ঝাঁপ দিয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

(প্রকাশ রাজের ছবি – সৌজন্যে – ট্যুইটার – সিএ নরেশ ধুত)

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026