National

সাপের ছোবল নিয়ে একদম নতুন ঘোষণা কেন্দ্রের

সাপের ছোবল নিয়ে নতুন এক ঘোষণা করল কেন্দ্র। ফলে এতদিন ধরে সাপের ছোবল মারার ব্যাখ্যা বদলে গেল। ঘোষণা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরকারি স্তরে পৌঁছেও গেছে।

ভারতে সাপের ছোবল একটা অতিপরিচিত বিষয়। সারাবছরে কম করে ৩০ থেকে ৪০ লক্ষ মানুষ সাপের ছোবল খান। এরমধ্যে ছোবলের বিষে গড়ে ৫০ হাজার মানুষের জীবন যায়। সাধারণভাবে সাপের ছোবল খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কৃষক ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের মধ্যে।

যে সাপগুলি এদেশে সবচেয়ে বেশি প্রাণ কাড়ে সেগুলি হল গোখরো, শঙ্খচূড়, করেতের মত সাপ। ভারতে আরও একটি সমস্যা হল সাপের ছোবলের অনেক ঘটনা জানতেও পারা যায়না।

তবে সর্পদংশন থেকে মানুষের নানাধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। কেবল যে সাপের ছোবলে প্রাণ যায় এমনটাই নয়, সাপের ছোবলের কবলে পড়ে অনেক মানুষ বিকলাঙ্গতার শিকার হন। অনেকে রোগাক্রান্ত হয়ে পড়েন।

এসব কথা মাথায় রেখে এবার সাপের দংশন বা ছোবলকে একটি উল্লেখযোগ্য রোগ হিসাবে চিহ্নিত করল কেন্দ্র। তাই এমন ঘটনা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে সরকারি, বেসরকারি হাসপাতাল যেখানেই আসুক না কেন তা স্বাস্থ্য আইন মেনে সঠিকভাবে উল্লেখ করতে হবে।

সাপের ছোবলে প্রাণ যাক বা না যাক তা একটি বিশেষ রোগ হিসাবে এবার চিহ্নিত করতে হবে। সেইমত যাবতীয় কাগজি প্রক্রিয়া করতে হবে সাপের ছোবল খেয়ে চিকিৎসা করাতে আসা মানুষের ক্ষেত্রে।

এমনকি সাপের ছোবল বলে সন্দেহ হলেও তা সঠিকভাবে রিপোর্ট করতে হবে হাসপাতাল থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সর্বত্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026