রিল বানানোর নেশায়, ছবি – সৌজন্যে – এক্স – @iParikshitRana
সারি দিয়ে দোকানপাট। ভরা বাজার। ক্রেতাদের ভিড়ও যথেষ্ট রয়েছে। এই ভিড়ে সকলেই নিজের মত ব্যস্ত। তারমধ্যেই আচমকা সকলের চোখ আটকে গেল। এক যুবক রাস্তার মাঝখানে নাচছেন। শুধু কি নাচ! তিনি একটি ব্রা পরে নাচছেন। আর সেই ভিডিও ক্যামেরাবন্দি করা হচ্ছে।
প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন মনে হলেও তা কিন্তু নয়। যথেষ্ট বুঝে শুনে সজ্ঞানেই একাজ করছিলেন ওই যুবক। তাঁর নাচের ভঙ্গিমাও ছিল অত্যন্ত অশোভন।
অন্তত এমনই মত আশপাশের মানুষজনের। এটা দেখার পর হরিয়ানার পানিপথের ওই বাজারের কয়েকজন বিক্রেতা এগিয়ে আসেন ওই যুবকের দিকে।
যুবককে ব্রা পরে এমন নাচ বন্ধ করতে বলেন তাঁরা। এটাও জানান বাজারে অনেক মহিলাও এসেছেন। তাঁরা যুবকের এই কাণ্ডে রীতিমত অস্বস্তি অনুভব করছেন।
তখনই না থেমে ওই যুবক বরং পাল্টা কথা কাটাকাটি শুরু করেন। তাতে আরও চটে যান বিক্রেতারা। তাঁদের একজন ওই যুবককে ধরে প্রহারও শুরু করেন।
মার খেয়ে অবশ্য যুবকের বোধহয় সম্বিত ফেরে। তিনি তাঁর অবস্থান থেকে সরে কাকুতিমিনতি করতে থাকেন যে তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়।
সমাজ মাধ্যমে জনপ্রিয়তার লোভে এমন অনেক অঙ্গভঙ্গি ও পদক্ষেপ কয়েকজন করছেন যা একেবারেই গ্রহণযোগ্য নয়। রাস্তার মাঝে, যানবাহনে এমন কিছু তাঁরা করছেন যা অন্যের অস্বস্তির কারণ হচ্ছে। রিল বানানোর নেশায় এমন প্রবণতা বেড়েই চলেছে।
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…