National

বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ২ রাজ্যে সতর্কতা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। যা ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে চলেছে। এজন্য ২ রাজ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রাজ্যের হাল কি হবে?

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টিতে খামতি নেই। একের পর এক তৈরি হয়েই চলেছে। নভেম্বরের শেষে পৌঁছেও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যা আদপে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। অন্তত এমনটাই মনে করছেন আবহবিদেরা।

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটির অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক। যার জেরে ২টি রাজ্যে সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

বঙ্গোপসাগরে নিম্নচাপ মানে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের বুক কাঁপে। ঝড়বৃষ্টি কি তবে ফের বদলে দেবে আবহাওয়া। এ রাজ্যে এখন শীতর পরশ ক্রমশ বাড়ছে। হিমেল হাওয়ায় হেমন্তের দিনগুলো বেশ কাটছে বঙ্গবাসীর। শীতের ফসল, নতুন চালের গন্ধ নিয়ে অগ্রহায়ণ তার নিজ রূপে বিরাজমান। এমন অবস্থায় ফের নিম্নচাপ!

বঙ্গোপসাগরে তৈরি হলেও এ নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বাংলার গায়ে কোনও আঁচ ফেলবে না। শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের কাছে শক্তি বাড়ানো এই দুর্যোগ শক্তি বাড়িয়ে স্থলভাগে আছড়ে পড়বে।

তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে দক্ষিণ ভারতের পূর্ব উপকূল এই প্রবল ঝড়বৃষ্টির কবলে পড়তে চললেও তার প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়বে না।

তবে সপ্তাহান্তে দুই ২৪ পরগনা ও ২ মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি রাজ্যে শুকনো আবহাওয়াই বিরাজ করবে। হিমেল পরশ অবশ্য সপ্তাহান্তে সামান্য কমতে পারে। তবে তা হবে সাময়িক সময়ের জন্য।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026