National

বিয়ে ফেলে ঘোড়া থেকে বাইকে, বাইক থেকে ট্রাকে লাফ বরের, বাস্তবই যেন সিনেমা

যা ঘটল তা সিনেমার পর্দায় দেখা গেলেও বাস্তবে সম্ভব নয়। বিয়ে করতে বার হওয়া বর যে বিয়ের সাজে এমন করতে পারেন তা চোখে না দেখলে কেউ বিশ্বাস করতেননা।

বিয়ে করতে যাচ্ছিলেন বর। বরের সাজে যুবক তখন ঘোড়ার পিঠে। এটাই রীতি। সঙ্গে বরযাত্রীরা রয়েছেন। কনের বাড়ি তখনও কিছুটা পথ বাকি। তার আগেই ঘটল ঘটনাটা। বর ঘোড়ার পিঠে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাঁর পাশ দিয়ে গাড়ি চলাচল করছিল।

একটি মিনি ট্রাক ঘোড়ায় চড়া বরের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকচালক বরের গলায় থাকা টাকার মালাটি আচমকা টেনে নেয়। তারপর ট্রাক চালিয়ে এগিয়ে যায়।

তাঁর গলার টাকার মালা ছিনতাই হয়েছে বুঝে আর দেরি করেননি বর। বিয়ে ফেলে তিনি তখন সিনেমার নায়কের মত নায়কোচিত ভঙ্গিতে ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে পাশ দিয়ে যাওয়া একটি বাইকে চড়ে বসেন। বাইক নিয়ে তাড়া করেন ওই মিনি ট্রাককে।

মিনি ট্রাকটিও ছুটছে। বরও বাইকে চড়ে পিছু ধাওয়া করেছেন। একসময় ট্রাকের নাগাল পেয়ে চলন্ত বাইক থেকেই লাফ দিয়ে বর এবার ঝুলতে থাকেন ট্রাকের জানালা ধরে। তারপর একদম সিনেমায় দেখা স্টান্টের মত তিনি ট্রাকের জানালা দিয়ে ট্রাকের মধ্যে প্রবেশ করেন।

বর প্রবেশ করার পর ট্রাকটি রাস্তার ওপর দাঁড়িয়ে পড়ে। ট্রাকচালককে নামিয়ে তারপর উত্তমমধ্যম প্রহার শুরু করেন বর ও তাঁর বাকি সঙ্গীরা। এ বর যা করলেন তা একদম পর্দার হিরোদের মত বলে মেনে নিচ্ছেন সকলেই।

ঘোড়া থেকে বাইকে, তারপর বাইক থেকে মিনি ট্রাকে লাফ দিয়ে যেভাবে তিনি ওই ছিনতাইবাজকে পাকড়াও করলেন তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি। সিনেমার মত বাস্তবের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026