National

মরসুমে প্রথমবার বরফের চাদরে ঢাকল বাংলার সর্বোচ্চ বিন্দু, হাড় কাঁপছে উপত্যকারও

পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিন্দু যে নভেম্বরেই বরফে মুখ ঢাকবে তা অনেকেই আশা করতে পারেননি। তবে তা হল। সাদা হয়ে গেল চারধার। হাড় কাঁপছে উপত্যকাতেও।

কলকাতার সর্বনিম্ন পারদ এখনও ২০ ডিগ্রির আশপাশেই ঘুরছে। যদিও পুরুলিয়া ১২ ডিগ্রিতে নেমেছে। পারদ নেমেছে দক্ষিণবঙ্গের অনেক জায়গায়। তবে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়েও এ সময় বরফ পড়েনা। দার্জিলিং বরফ পায় কখনও ডিসেম্বরে তো কখনও জানুয়ারিতে।

এবার কিন্তু এ রাজ্যের সর্বোচ্চ বিন্দু বলে পরিচিত সান্দাকফু নভেম্বরেই বরফের চাদরে মুখ ঢাকল। স্বভাবতই খুশিতে আত্মহারা পর্যটকেরা। নভেম্বরেই যে এখানে বরফ পাওয়া যাবে তা তাঁরাও আশা করেননি।

রাস্তা, বাড়ি, গাছপালা সবই বরফে ঢেকে গেছে। অনেকেই সান্দাকফুতে তুষারপাতের ছবি শেয়ার করেছেন। ১১ হাজার ৯৩০ ফুট উচ্চতায় সান্দাকফুকে বলা হয় বাংলার সর্বোচ্চ বিন্দু। যেখানে অনেকেই ট্রেক করে পৌঁছন।

দার্জিলিংয়ে পাহাড় উপভোগ করতে আসা মানুষজনের জন্য সান্দাকফু এক অন্যতম আকর্ষণ। যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা যেমন সুন্দর দেখা যায়, তেমন এভারেস্টও নজরে পড়ে।

সান্দাকফুতে যখন নভেম্বরেই বরফের ছোঁয়া মিলেছে তেমন অন্যদিকে কাশ্মীরে তরতর করে নামছে পারদ। আর আবহবিদেরা জানাচ্ছেন এই পতন বজায় থাকবে। শ্রীনগরই এখন মাইনাসে পৌঁছেছে।

ফলে সেখানে রাস্তার ধারে বসে গরম পোশাক বিক্রেতাদের পোয়া বারো। চুটিয়ে বিক্রি চলছে। মানুষও ভিড় করে গরম পোশাক কিনতে ব্যস্ত। চলছে জোর দরদাম।

বড় সমস্যার কারণ হয়েছে জলের পাইপে জল বরফ হয়ে যাওয়া। শ্রীনগর যখন মাইনাসে তখন পহেলগাম, গুলমার্গও যে মাইনাসে পৌঁছে গেছে তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে জোজিলা, তুলাইল, গুরেজ পাসে তুষারপাত হয়ে চলেছে। কাশ্মীরবাসী সবচেয়ে ভয়ংকর ঠান্ডা সহ্য করেন চিল্লাই কলন-এর সময়। ওই ৪০ দিন প্রতিবছর তাঁদের কাছে কার্যত এক বিভীষিকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026