National

থানায় স্বঘোষিত গডওম্যান রাধেমার ভিআইপি খাতির, বেকায়দায় পুলিশ

দিল্লির বিবেক বিহার থানা। এখানেই স্বঘোষিত গডউওম্যান রাধেমাকে নিয়ে যে হৈচৈ হল তা দেখে থ গোটা দেশ। থানার এক আধিকারিক রাধেমাকে দেখে সটান উঠে দাঁড়ান তাঁর চেয়ার ছেড়ে। নিজে দাঁড়িয়ে রাধেমাকে বসতে দেন তাঁর চেয়ারে। পাশে পুলিশের পোশাকে হাত জোড় করে দাঁড়িয়ে থাকা ওই আধিকারিকের গলায় ঝোলানো ছিল রাধেমার দেওয়া ওড়না। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। ৫ জন পুলিশকর্মীকে রাধেমার সঙ্গে নাচগান করতেও দেখা গেছে ভিডিওতে। যা সামনে আসার পর মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না দিল্লি পুলিশ।

প্রসঙ্গত এই রাধেমা-র বিরুদ্ধে ৩টি মামলা ঝুলছে। তা সত্ত্বেও তাঁকে থানায় পুলিশ কর্মীদের এই আদর আপ্যায়ন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিতর্কে জড়ানোর পর বিবেক বিহার থানার পুলিশ জানিয়েছে, রাধেমা ওই পথে রামলীলা অনুষ্ঠানে যাচ্ছিলেন। সে সময়ে ওয়াশরুম ব্যবহারের জন্য থানায় আসেন। এদিকে থানায় চেয়ার ছেড়ে দাঁড়ানো আধিকারিক ও ৫ পুলিশকর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই তাদের পুলিশ লাইনে বদলি করা হয়েছে।

News Desk

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026