National

চরণামৃত ভেবে ভুল করে এসির জল পান করলেন ভক্তেরা

চরণামৃত ভেবে ভুল করে বসলেন ভক্তেরা। দেশের অন্যতম বিখ্যাত মন্দিরে বহু ভক্ত ভুল করে চরণামৃত ভেবে ভক্তিভরে এসি থেকে বার হওয়া জল পান করলেন।

প্রতিষ্ঠিত বিগ্রহের চরণামৃত পান ভক্তদের কাছে অবশ্যই এক বড় পাওনা। যা পান করে তাঁরা শান্তি পান। কিন্তু চরণামৃত ভেবে ভুল করে অন্য কিছু পান করলে তো বিপদ! সেটাই হল দেশের অন্যতম বিখ্যাত মন্দিরে।

শ্রীকৃষ্ণের এ মন্দির বৃন্দাবনে অবস্থিত। বাঁকেবিহারী মন্দির হিসাবে বৃন্দাবনের অন্যতম প্রসিদ্ধ এই মন্দিরে দেশ বিদেশ থেকে ভক্তের ঢল লেগেই থাকে। এখানে মন্দির গাত্রে একটি হাতির মুখের মতন স্থাপত্যকীর্তি লাগানো রয়েছে। তা থেকেই চুঁইয়ে জল নির্গত হচ্ছিল।

যে জলকে চরণামৃত ভেবে ভুল করে বসেন ভক্তেরা। ওই জল পান করতে কার্যত লাইন পড়ে যায়। বহু মানুষ সেই জল পান করতে থাকেন ভক্তিভরে।

কেউ চায়ের কাগজের কাপে সেই জল ভরে পান করেন। কেউ আবার হাতের চেটোয় ভক্তির সঙ্গে জল পান করে মাথায় ঠেকিয়ে নেন। যা চরণামৃত পানের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের ভক্তরা করে থাকেন সেটাই করেন তাঁরা।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে একজনকে বারণ করতে শোনা যায় ভক্তদের। ওটা যে চরণামৃত নয়, নিছক এসি মেশিন থেকে বেরিয়ে আসা জল, তা বোঝানোর চেষ্টা করেন তিনি। কিন্তু খুব একটা কাজ হয়নি।

অনেকেই সেই জল পান করতে থাকেন চরণামৃত ভেবে। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, চরণামৃত ভেবে ভুল করে এসি থেকে নির্গত জল পান কিন্তু শরীরে নানা রোগের কারণ হয়ে উঠতেই পারে।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026