দক্ষিণী সিনেমার তো বটেই, সারা ভারতের কাছেও তিনি সুপরিচিত অভিনেতা। হিন্দি সিনেমায় খলনায়কের চরিত্রেই তাঁকে বেশি দেখা যায়। অভিনয় প্রতিভার জন্য ঝুলিতে রয়েছে ৫টি জাতীয় পুরস্কার। সেই প্রকাশ রাজের বিরুদ্ধে লখনউ আদালতে মামলা ঠুকলেন এক আইনজীবী। মামলার শুনানি আগামী ৭ অক্টোবর।
গত রবিবার ডিওয়াইএফআই-এর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক গৌরী লঙ্কেশের মৃত্যুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন প্রকাশ রাজ। তাঁর দাবি, যাঁরা গৌরী লঙ্কেশের মৃত্যু নিয়ে সোশ্যাল সাইটে হাসিঠাট্টা করছে তাদের বিরুদ্ধে একটা কথাও বলছেন না প্রধানমন্ত্রী। কটাক্ষের সুরে জানান, তিনি একজন অভিনেতা। তাই কে অভিনয় করছে, আর কে সত্য বলছে তা তিনি ভালই বোঝেন।
প্রধানমন্ত্রী অভিনয় করছেন বলে অভিযোগ করে প্রকাশ বলেন, তিনি তাঁর অভিনয় প্রতিভার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী তাঁর থেকেও বড় অভিনেতা। তাই তাঁর জাতীয় পুরস্কার ফিরিয়ে দিতে ইচ্ছে করছে। প্রকাশের বক্তব্য সামনে আসার পর এদিন লখনউ আদালতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এহেন বক্তব্যের জন্য মামলা করেন এক আইনজীবী।
(প্রকাশ রাজের ছবি – সৌজন্যে – ট্যুইটার – প্রকাশ রাজ)
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…
ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…
পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…
ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…
এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…