National

নাটকীয়ভাবে পাকড়াও বাঙালি সাধুর বেশে থাকা বিদেশি

এদেশের বাসিন্দা নয়, তবে নাম ভাঁড়িয়ে সাধু সেজে ভারতে লুকিয়ে বসবাস করছিল এক ব্যক্তি। অবশেষে ৮ বছর পর ধরা পড়ল সে।

আইনি কাগজপত্র নেই। বিদেশি হিসাবে ভারতে থাকার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র লাগে তাও নেই। পরিচয়পত্রগুলিও ভুয়ো। এই অবস্থায় সাধু সেজে ভারতে দিব্যি থাকছিল সে। নাম ভাঁড়িয়েছিল রাজীব দত্ত নামে। থাকছিল গয়ায়।

সেখানে বৌদ্ধ সন্ন্যাসী সেজে বছরের পর বছর কাটাচ্ছিল। তার বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়েছিল। কিন্তু তার হদিশ পাওয়া যাচ্ছিল না। অবশেষে নিজের জালে নিজেই জড়িয়ে পড়ল বাবু জো বড়ুয়া নামে বাংলাদেশি এক নাগরিক।

গয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড উড়ে যেতে বিমান ধরতে সে বিমানবন্দরে হাজির হয়। সেখানে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আধিকারিকদের মনে হয় সে উত্তর দিতে গিয়ে একটু চঞ্চল হয়ে পড়ছে। অসংলগ্ন কথা বলছে।

সন্দেহ আরও দৃঢ় হয়। তার যাবতীয় কাগজপত্রও পরীক্ষা করা হয়। আর তখনই পরিস্কার হয়ে যায় ওই ব্যক্তি ভুয়ো সাধুর বেশে ভারতে এতদিন ধরে বসবাস করছে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই।

সময় নষ্ট না করে তাকে পাকড়াও করা হয় বিমানবন্দর থেকেই। বাংলাদেশি নাগরিক হয়েও ভারতের পাসপোর্ট নিয়ে থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছিল সে। তার কাছ থেকে একাধিক পাসপোর্ট উদ্ধার হয়েছে।

নানা নামে পাসপোর্টগুলি রয়েছে। সেই সঙ্গে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ডও পাওয়া গেছে। এমনকি তার কাছ থেকে ভারতীয় মুদ্রায় ৩ হাজার ৮০০ টাকা ছাড়াও ১৫৬০ থাই ভাট, ৫ ইউরো, ৪১১ ডলার উদ্ধার হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026