National

রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে যুগান্তকারী আবিষ্কার ভারতের

ভারত বলেই নয়, সব দেশেই পথ দুর্ঘটনা একটা বড় সমস্যা। বিশেষত রাস্তার বাঁকে দুর্ঘটনার সম্ভাবনা আরও বেড়ে যায়। তা থেকে মুক্তির পথ বার করল নয়া আবিষ্কার।

রাস্তার বাঁকে দুর্ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। উল্টোদিক থেকে কোন গাড়ি বাঁক নিচ্ছে তা বোঝা মুশকিল হয়। গাড়ির গতিতে নিয়ন্ত্রণ না থাকলে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। যা সকলের জন্যই ক্ষতির কারণ হয়ে ওঠে।

রাস্তার বাঁকে হওয়া দুর্ঘটনা এড়াতে বেঙ্গালুরুর সেন্টার ফর ন্যানো অ্যান্ড সফট ম্যাটার সায়েন্সেস একটি রোড সেফটি সেন্সর আবিষ্কার করেছে।‌

এটা যদি আগামী দিনে ভাবনা অনুযায়ী কার্যকরি প্রমাণিত হয়, তাহলে পৃথিবীজুড়েই অনেক বাঁকে হওয়া দুর্ঘটনা আটকে দেওয়া যেতে পারে। ঝুঁকিপূর্ণ বাঁকেই এই মেশিন সবচেয়ে কার্যকরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

এটি রাস্তার কোনও ঢালে লাগানো যেতে পারে। যা উল্টোদিক থেকে আসা গাড়িকে একটি সিগনালের সাহায্যে সতর্ক করবে। যেখানে বাঁক তার ১০০ মিটার রাস্তা আগে ও পরে এই মেশিন তার ভেল্কি দেখাবে।

প্রেশার সেন্সিং প্রয়োগের মধ্যে দিয়ে এই যন্ত্র কাজ করবে। দুর্ঘটনা রুখে দিতে এই মেশিনের বাস্তব প্রয়োগ হবে কিনা তা এখনও পরিস্কার নয়। এজন্য অনেক পরীক্ষামূলক ধাপ পার করতে হয়। তারপর মেলে ছাড়পত্র।

তবে জার্নাল ফর মেটিরিয়াল কেমিস্ট্রি নামে জার্নালে প্রকাশিত হওয়ার পর এই আবিষ্কার নিয়ে বিশেষজ্ঞ মহলে চর্চা শুরু হয়েছে। আগামী দিনে এই মেশিন কাজ করতে শুরু করলে হয়তো অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026