National

হাঁটার ক্ষমতা নেই, কাঁচা রাস্তায় হামা দিয়ে পেনশন আনতে ২ কিলোমিটার পাড়ি দেন বৃদ্ধা

তিনি হাঁটতে পারেননা। বসে বসেই যেটুকু যাতায়াত। হামাগুড়ি দিয়ে, ঘষটে এগোতে হয় তাঁকে। এমন এক মানুষকে প্রতিমাসে ২ কিলোমিটার পাড়ি দিয়ে আনতে যেতে হয় পেনশন।

প্রতিমাসে পেনশন পান তিনি। সেই টাকাটাই ভরসা। বেঁচে আছেন ওই অর্থের ভরসায়। প্রতিমাসে তাঁকে পেনশন আনতে যেতে হয় ২ কিলোমিটার দূরে। তবে পায়ে হেঁটে নয়। বরং মাটিতে ঘষটে।

অতি কষ্টে হামা দিতে দিতে এগিয়ে চলেন তিনি। বর্ষায় কাঁচা রাস্তার চেহারাই যায় বদলে। আরও ভয়ংকর রূপ ধারণ করে। তার মধ্যেই বৃদ্ধা হামা দিয়ে, ঘষটে এগিয়ে চলেন।

একটুআধটু পথ নয়, টানা ২ কিলোমিটার। সেখানেই রয়েছে রাইসুয়াঁ গ্রাম পঞ্চায়েত অফিস। সেখানে থেকে পেনশন সংগ্রহ করতে প্রতিমাসে তাঁকে এভাবেই কষ্ট করে ২ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এক বৃদ্ধার এই চরম কষ্টের বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।

হাঁটতে অক্ষম এক বৃদ্ধাকে পেনশন আনার জন্য এভাবে যাতায়াত করতে হয় এটা জানার পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

অবশেষে বিষয়টি সকলের নজরে আসার পর এখন প্রশাসনের তরফে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই বৃদ্ধাকে সেপ্টেম্বর মাস থেকে টাকা বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত হয়েছে।

সেই সঙ্গে এমন হামা দিয়ে চলা ছেড়ে তাঁকে একটি হুইলচেয়ারের ব্যবস্থাও করে দিয়েছে প্রশাসন। ওড়িশার কেওনঝড় জেলার তেলকই অঞ্চলের ঘটনা।

বিষয়টি তো স্থানীয় প্রশাসনের নজরে দীর্ঘদিনই পড়ছিল। যখন সেটি সকলের নজরে এল, সমালোচনার ঝড় উঠল, তবেই চোখ খুলল? এ প্রশ্ন কিন্তু উঠছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026