ভারতের সেরা পর্যটন গ্রাম দেবমালী, ছবি – সৌজন্যে – এক্স – @Thegurjar_baisa
এ গ্রামে ঢুকলে একটাও পাকা বাড়ি চোখে পড়বে না। কাঁচা বাড়ি হলে কি হবে, তা সুন্দর করে সাজানো। যা সেখানকার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরছে। পরম্পরাকে ধরে রেখেছে।
এ গ্রামে কেরোসিন তেলের ব্যবহার হয়না। নিম ডাল পোড়ানো এ গ্রামের রীতি নয়। কেউ সে কাজ করেননা। গ্রামের মানুষ মাছ, মাংস খান না। মদ্যপান করেননা।
আরাবল্লী পর্বতমালার মাঝখানে এক পাহাড়ের কোলে অবস্থিত এই সুন্দর গ্রামটি। এ গ্রামের প্রধান আকর্ষণ এখানকার একটি মন্দির। প্রাচীন এ মন্দির গ্রাম ঘেঁষা পাহাড়ের ওপর অবস্থিত। যেখানে অধিষ্ঠানরত ভগবান দেবনারায়ণ।
মন্দিরটি তাই দেবনারায়ণ মন্দির নামে খ্যাত। এই মন্দিরের টানে সারাবছরই এখানে পর্যটকের ভিড় লেগে থাকে। ৩ হাজার বিঘা জমির ওপর সুন্দর করে রক্ষিত রাজস্থানের এই গ্রাম পরিচ্ছন্নতাতেও নজরকাড়া।
এসব বৈশিষ্ট্যই তাদের ভারতের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি এনে দিল। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল। যেখানে দেশের বিভিন্ন গ্রাম অংশ নিতে পারবে।
গ্রামগুলির সাংস্কৃতিক দিক থেকে ঐতিহ্যপূর্ণ হওয়া জরুরি ছিল। সেই প্রতিযোগিতায় সেরা হল রাজস্থানের বেওয়ার জেলার দেবমালী গ্রাম। দেবনারায়ণ মন্দিরের জন্যই এই গ্রামের নাম দেবমালী।
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে এই গ্রামটিকে সেরা হিসাবে বেছে নেওয়ার জন্য তাঁর এক্স হ্যান্ডলে ধন্যবাদ জানিয়েছেন রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী।
প্রসঙ্গত গজেন্দ্র সিং শেখাওয়াত নিজেও রাজস্থানের বাসিন্দা। তিনি যোধপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির সাংসদ হিসাবে নির্বাচিত হন।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…