National

নার্সের সঙ্গে কুকর্মের চেষ্টা চিকিৎসকের, নাটকীয়ভাবে নিজেকে রক্ষা করলেন নার্স

এক চিকিৎসকের লালসার হাত থেকে নিজেকে কোনওক্রমে রক্ষা করলেন এক নার্স। এক উপায়ে নিজেকে রক্ষা করে বাগানে লুকোলেন তিনি।

পুলিশ আসার আগে হাসপাতালের বাগানের মধ্যেই লুকিয়ে রইলেন এক নার্স। ১ চিকিৎসক সহ ৩ জন তাঁর সঙ্গে কুকর্মের চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন তিনি। পুলিশের কাছে ওই নার্স জানিয়েছেন ওই চিকিৎসক সহ ৩ জন মদ্যপান করছিলেন। তারপরই তাঁরা ওই নার্সের সঙ্গে অভব্য আচরণ শুরু করেন।

এরপর তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে ওই মহিলা আপ্রাণ নিজেকে রক্ষার চেষ্টা করতে থাকেন। ৩ জনের বিরুদ্ধে একা লড়াইটা কঠিন ছিল। তবে একটি ব্লেড তাঁকে বাঁচিয়ে দেয়।

ওই নার্স ব্লেড নিয়ে চিকিৎসকের গোপনাঙ্গে আঘাত করেন। গোপনাঙ্গ কেটে যায়। ফলে যন্ত্রণার দিকে নজর যায় চিকিৎসকের। এর ফাঁকেই ওই নার্স ৩ জনের কব্জা থেকে পালাতে সক্ষম হন।

তবে বেশিদূর পালাতে পারেননি। ওই বেসরকারি হাসপাতালের বাগানেই আশ্রয় নেন তিনি। পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত বিহারের সমস্তিপুর জেলার ওই হাসপাতালে হাজির হয়ে নার্সকে উদ্ধার করে।

এরপর অভিযুক্ত চিকিৎসক সহ ৩ জনকে গ্রেফতারও করে পুলিশ। ঘর থেকে একটি অর্ধেক শেষ হওয়া মদের বোতল উদ্ধার হয়েছে। বিহারে মদ্যপান নিষিদ্ধ।

তাই একাধারে ওই নার্সের দেওয়া বয়ানের ভিত্তিতে একটি মামলা ও রাজ্যে মদ্যপান নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এভাবে মদ্যপানের বিরুদ্ধে আর একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত যে ব্লেড দিয়ে ওই নার্স নিজেকে রক্ষা করার জন্য চিকিৎসকের গোপনাঙ্গ কেটে দেন সেই ব্লেডটিও উদ্ধার করেছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026