National

হোটেলে খাবার পর বিল না দিয়ে পালাল ৩ ক্রেতা, টেনে নিয়ে গেল ওয়েটারকেও

হোটেলে খাবার খেলে বিলও মেটাতে হবে। এটাই স্বাভাবিক। এক ওয়েটার সেই খাবারের টাকা চাওয়ায় তাঁকে গাড়িতে টেনে নিয়ে গেল ক্রেতারা।

রাস্তার ধারের ধাবা। বেশ সাজানো। সেই হোটেলে খাবার খেতে আসে ৩ জন। গাড়িতে এসেছিল। ৩ জন হোটেলে ঢুকে খাবার খায়। তারপর বেরিয়ে গড়িতে চড়ে। খাবার খেয়ে বিল না মিটিয়েই ৩ জন ক্রেতা গাড়িতে উঠে বসেছে দেখে ওয়েটার ছুটে আসেন তাদের কাছে।

বিল মেটানোর জন্য ওয়েটারকে ইউপিআই কিউআর কোড স্ক্যানারটা আনতে বলে। ওয়েটার তা নিয়ে ফেরার সময় দেখেন একজন ক্রেতা ছুটে গাড়িতে চড়ল। আর গাড়ি পিছনের দিকে গিয়ে পালানোর চেষ্টা করছে।

ওয়েটার ছুটে গিয়ে গাড়ির সামনের দরজা খুলে বিলের টাকা চান। এই সময় তাঁকে ওই অবস্থাতেই টেনে নিয়ে গাড়ি চলতে থাকে। এভাবে হেঁচড়ে ওয়েটারকে প্রায় ১ কিলোমিটার নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে বন্দিও করে ওই ৩ ক্রেতা।

একটা রাত তাঁকে বন্দি করে রাখে। এভাবে ওয়েটারকে গাড়ি টেনে নিয়ে যাওয়ার ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনাটি নিয়ে রীতিমত শোরগোল পড়ে গেছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের বীদ জেলার মেহকার পান্ধারপুর পালখি হাইওয়ের একটি হোটেলে ঘটনাটি ঘটে।

রাতে ধরে রাখার পর সকালে ওই ওয়েটারকে ছেড়ে দেয় হোটেলে খেয়ে বিল না মিটিয়ে পালানো ৩ ক্রেতা। ওই ওয়েটার সেখান থেকে মুক্ত হয়ে পরে পুলিশে সব জানান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খাবার বিল মেটানো দূরে থাক ওয়েটারকে রাতে বন্দি করে রাখার সময় তাঁর কাছে থাকা সাড়ে ১১ হাজার টাকাও হাতিয়ে নেয় ওই ৩ ক্রেতা।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026