National

স্বামী ফাস্টফুড খেতে দেন না, পুলিশে গেলেন স্ত্রী

পুলিশের কাছে এক এক সময় এমন সব পারিবারিক সমস্যা নিয়ে মানুষ হাজির হন যে তা সমাধান করা তাদেরও দুঃসাধ্য হয়ে পড়ে।

মাঝে মাঝে পুলিশের কাছে এমন সব পারিবারিক সমস্যা নিয়ে মানুষ হাজির হন যার সমাধান করা কোনও অপরাধের কিনারা করার চেয়েও কঠিন হয়ে পড়ে। এমনই একটি ঘটনা সামনে এসেছে।

যুবক যুবতীর বিয়ে হয়েছে মাত্র ১ বছর হল। ২০২৩ সালেই তাঁরা সাতপাকে বাঁধা পড়েন। আর ১ বছরের মধ্যেই স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে হাজির হলেন স্ত্রী। যদিও কোনও পণ নিয়ে অশান্তি, কোনও শারীরিক নির্যাতনের অভিযোগ নয়। অভিযোগ ফাস্টফুড নিয়ে।

ওই মহিলার অভিযোগ তাঁকে তাঁর স্বামী কিছুতেই বাইরের খাবার খেতে দেন না। ফাস্টফুড খেতে তিনি খুবই পছন্দ করেন। কিন্তু স্বামী একদিনও তাঁকে ফাস্টফুড খাওয়ান না।

এই নিয়ে অশান্তি এমন পর্যায়ে পৌঁছয় যে ওই মহিলা বাপের বাড়িতে গিয়ে থাকছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতির একমাত্র কারণ ফাস্টফুড।

স্বামী পাল্টা পুলিশকে জানান, তাঁর স্ত্রী এত ফাস্টফুড খেতে পছন্দ করলেও তা খেলেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পেটে ব্যথা হতে থাকে। তাই তিনি একেবারেই ফাস্টফুড খেতে দেন না।

অবশেষে পুলিশ স্বামী স্ত্রীকে অনেক ভাবে বোঝায় যাতে তাঁরা মানিয়ে চলেন। পুলিশের তরফেই তাঁদের বলা হয়েছে স্ত্রী প্রতিদিন চাইলেও ফাস্টফুড পাবেন না। সপ্তাহে ২ দিন করে স্বামীকে ফাস্টফুড খাওয়াতে হবে তাঁকে।

এই সমাধান ২ জনেরই মনের মত হয়। ফলে ২ জন নিশ্চিন্তে সংসার করতে বাড়ি ফিরে যান। পুলিশও হাঁফ ছেড়ে বাঁচে। ঘটনাটি ঘটেছে আগ্রা শহরে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026