National

অন্তর্বাস পরে চুরি করতে আসে, আন্ডারওয়্যার গ্যাং-এর জ্বালায় তটস্থ সাধারণ মানুষ

চোর চুরি করতে বাড়িতে ঢুকেছে। চুরি করেছে। এটা নতুন নয়। কিন্তু চোররা যদি অন্তর্বাস পরে চুরি করতে অভ্যস্ত হয় তাহলে তা নজর কাড়ে।

একটি বাড়িতে চুরি হয়েছে। একটি কলেজেও একই রাতে চুরির ঘটনা ঘটেছে। আর ২টি চুরিই করেছে একটি গ্যাং। এক্ষেত্রে চুরিটা নিয়ে চিন্তায় থাকেন সকলেই। কিন্তু এই চুরিতে চোররাও নজর কেড়েছে।

কারণ মহারাষ্ট্রের নাসিকের মালেগাঁওয়ের বাড়িটিতে চুরি করতে ঢোকার সময় তাদের ছবি একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আর তাতে দেখা গেছে ওই গ্যাংয়ের সদস্যরা কেবল জাঙ্গিয়া ও গেঞ্জি পরে চুরি করতে আসে।

এদের স্থানীয়ভাবে চাড্ডি বানিয়ান গ্যাং বলে ডাকা হচ্ছে। এরা ৭০ গ্রাম সোনা চুরি করেছে. এমনকি বাড়িতে থাকা কলা পর্যন্ত ছাড়েনি। এরা কারা তা এখনও পুলিশ জানতে পারেনি।

তবে তারা কেন অন্তর্বাস পরে চুরি করতে আসে তা একটু ধন্ধে ফেলেছে পুলিশকে। এটা কি নজর ঘোরানোর চেষ্টা? বিষয়টি এখনও পরিস্কার নয়।

প্রসঙ্গত কদিন আগেই নাসিকে আরও একটি চোরদের গ্যাং নজর কেড়েছিল গোটা দেশের। তারা আবার মহিলাদের গাউন পরে চুরি করতে আসছিল। একের পর এক বাড়িতে চুরির সময় তাদের পরনে থাকত গাউন। তাই তাদের গাউন গ্যাং বলা হচ্ছিল।

এবার নাসিকের মানুষের জন্য নতুন আতঙ্কের নাম আন্ডারওয়্যার গ্যাং বা চাড্ডি বানিয়ান গ্যাং। এদের ধরতে পুলিশও জোরদার তদন্তে নেমেছে। স্থানীয় মানুষজনও এদের ভয়ে সতর্ক থাকছেন। নজরও রাখছেন। আপাতত এই গ্যাংকে পাকড়াও করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026