National

তাঁর রাজ্যে আর গ্রেট নন মোগল সম্রাট আকবর, জানিয়ে দিলেন মদন

মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় আকবরকে। আকবর দ্যা গ্রেট বলেই বইয়ের পাতায় দেখা যায়। সেই আকবর আর গ্রেট রইলেন না।

বইয়ের পাতায় আকবর দ্যা গ্রেট কথাটার সঙ্গে সকলেই পরিচিত। সবচেয়ে বেশি পরিচিত পড়ুয়ারা। এবার মরু রাজ্যের পড়ুয়ারা আর আকবরকে গ্রেট হিসাবে চিনবে না। তারা তা লিখতেও পারবেনা। বইয়ের পাতা থেকে সম্রাট আকবরের সামনে থেকে গ্রেট শব্দটা মুছে দিচ্ছে রাজস্থান সরকার।

সে রাজ্যে আকবর আর গ্রেট বা শ্রেষ্ঠ বলে স্বীকৃত হবেন না। একথা জানিয়ে দিয়েছেন খোদ রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাবর। গত রবিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি সাফ জানিয়ে দিয়েছেন মোগল সম্রাট আকবর আর স্কুল পাঠ্যে গ্রেট থাকবেন না।

মদন এও বলেন, ছত্রপতি শিবাজিকে অনেক জায়গায় পাহাড়ি চুহা বা পাহাড়ি ইঁদুর বলেও ব্যাখ্যা করা হয়। আবার মহারাণা প্রতাপকে শ্রেষ্ঠ বলে অভিহিত করা হয়নি পাঠ্যের পাতায়।

শিবাজি, রাণা প্রতাপ বা এমন অনেক মহান যোদ্ধা বা রাজা শ্রেষ্ঠত্বের সম্মান পান না, অথচ পড়ার বইয়ের পাতায় আকবর দ্যা গ্রেট বলে অভিহিত হন। তা রাজস্থানের পাঠ্যবইতে যে আর থাকবে না তা পরিস্কার করে দিয়েছেন মদন।

ভামা শাহ সম্মান সমারোহ-তে যোগ দিয়ে রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাবর আগামী দিনে রাজস্থানের পাঠ্য পুস্তকের পরিবর্তন কোথায় কোথায় হতে চলেছে তার একটা ইঙ্গিত দিয়েছেন।

যাঁর নামাঙ্কিত অনুষ্ঠানে হাজির ছিলেন শিক্ষামন্ত্রী সেই ভামা শাহ ছিলেন মহারাণা প্রতাপের খুব কাছের মানুষ। তাঁর আর্থিক সহায়তাকে কাজে লাগিয়েই রাণা প্রতাপ নিজের সৈন্যকে নতুন করে সংগঠিত করে তোলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026