National

শিশুদের স্বাস্থ্য রক্ষার আগামী হাতিয়ার হতে চলেছে মাছের গুঁড়ো

শিশুদের স্বাস্থ্যরক্ষা করা এক অন্যতম কর্তব্য। যা নিয়ে সরকারও সচেতন থাকে। সেই শিশু স্বাস্থ্য রক্ষায় আগামী দিনে অভিনব হাতিয়ার হতে চলেছে মাছের গুঁড়ো।

ভারতে ৫ বছরের নিচে থাকা ৫০ শতাংশ শিশু অপুষ্টির শিকার। গত জুনের হিসাব বলছে ৬ বছরের কম বয়সী ১৭ শতাংশ শিশুর স্বাভাবিকের চেয়ে ওজন কম, ৩৬ শতাংশ শিশু সঠিকভাবে বাড়ছে না। এই চিত্র দেশের শিশু স্বাস্থ্যের যে পরিস্থিতি তুলে ধরছে তা কাম্য নয়।

এজন্য অসমের কামরূপ জেলায় সরকারের তরফে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়। যা কার্যত ছিল একটি পাইলট প্রোজেক্ট। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র অন্তর্গত সেই পাইলট প্রকল্পের হাত ধরে আগামী দিনে হয়তো দেশে মাছের গুঁড়ো শিশু স্বাস্থ্য রক্ষার অন্যতম হাতিয়ার হতে চলেছে সরকারের জন্য।

কারণ ওই প্রকল্পে কামরূপ জেলার শিশুদের মাছের গুঁড়ো বা ফিশ পাউডার দিয়ে খাবার খাওয়ানো হয়। মাছের গুঁড়ো তৈরি হয় মাছ শুকিয়ে। শুকনো মাছকে গুঁড়ো করে যে মাছের গুঁড়ো তৈরি হয় তা দিয়ে দেশের শিশুদের মধ্যে পর্যাপ্ত প্রোটিনের অভাব পূরণ করা সম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

মাছের গুঁড়োর মধ্যে থাকে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন এবং অন্যান্য খনিজ। যা শিশুদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারি।

শুধু শিশু বলেই নয়, গর্ভবতী মহিলা এবং বৃদ্ধদের জন্য মাছের গুঁড়ো এক পুষ্টিকর খাবার। মাছের গুঁড়ো যেমন স্বাস্থ্যকর তেমনই সাশ্রয়ী। ফলে দেশের সর্বস্তরের মানুষের জন্যই মাছের গুঁড়ো একটি সার্বিক স্বাস্থ্যের প্রয়োজনীয় খাবার।

তবে সরকার আপাতত দেশের শিশুদের মধ্যে প্রোটিনের ঘাটতি দূর করতে এবং অপুষ্টি জনিত সমস্যা মেটাতে মাছের গুঁড়োকে পাখির চোখ করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026