National

বিমান ধরতে পারলেননা এক ব্যক্তি, কাঠগড়ায় চাপালেন গুগল ম্যাপসকে

এক ব্যক্তি বিমান ধরতে পারলেননা। আর তার জন্য গুগল ম্যাপসকেই কাঠগড়ায় চাপিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরেছেন তিনি।

তাঁর বিমান ধরার ছিল। বিমান তো আর কারও জন্য অপেক্ষা করবেনা। সময়েই ছাড়বে। তাই যাত্রীকেই সময়ে পৌঁছতে হবে বিমানবন্দরে। তিনিও বিমান ধরতে বেরিয়ে পড়েছিলেন। তাঁর ভুলের মধ্যে ছিল তিনি গুগল ম্যাপসকে ভরসা করেন।

তিনি ছিলেন বেঙ্গালুরুতে। সেখানে তাঁর বাড়ি থেকে তিনি আসবেন বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে। সেখান থেকে বিমানে তাঁর বেঙ্গালুরু থেকে মুম্বই উড়ে যাওয়ার কথা।

তিনি তাঁর অবস্থান থেকে বিমানবন্দর কতক্ষণ যেতে লাগবে তা গুগল ম্যাপসের কাছে জানতে চান। গুগল ম্যাপস দেখিয়ে দেয় ১ ঘণ্টা ৪৫ মিনিটের মত লাগার কথা।

সে কথা মাথায় রেখেই তিনি বাড়ি থেকে বার হন। কিন্তু ওই পথ অতিক্রম করতে তাঁর ৩ ঘণ্টা লেগে যায়। যার জেরে তিনি বিমান ধরতে পারেননি। পৌঁছনোর আগেই বিমান উড়ে যায়।

এরপরই তিনি তাঁর এক্স হ্যান্ডলে বিষয়টি তুলে ধরেন। গুগল ম্যাপস ভুল সময় দেখানোয় তিনি তাঁর বিমান ধরতে পারেননি বলে সরাসরি অভিযোগ করেছেন আশিস কাচোলিয়া নামে ওই ব্যক্তি।

যদিও গুগল ম্যাপসকে ভরসা করে এর আগেও নানা সমস্যা হওয়ার কথা তুলে ধরেছেন বিভিন্ন মানুষ। এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্তেই গুগল ম্যাপসকে ভরসা করতে গিয়ে সমস্যার শিকার হন সাধারণ মানুষ। তাই অনেকেই এখন গুগল ম্যাপস নয়, স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026