National

ক্রিকেট বলের আকারের চুলের কুণ্ডলী, কোথায় পাওয়া গেল সেটাই বড় কথা

একটি ক্রিকেট বলের আকারের বড় চুলের কুণ্ডলী পাওয়া গেল। সেটা পাওয়া যেতেই পারে। যেটা সকলকে থমকে দেবে সেটা হল কোথায় পাওয়া গেল।

একটি ক্রিকেট বলের আকার নেহাত ছোট হয়না। তার সমান আকারের একটি চুলের জমাট বাঁধা কুণ্ডলী। তা থেকেই পরিস্কার যে কত পরিমাণ চুল তাতে রয়েছে। সেটাই উদ্ধার হয়েছে আড়াই ঘণ্টার প্রচেষ্টায়। কিন্তু কোথা থেকে এটা পাওয়া গেল? সেটাই সবচেয়ে বড় চমকটা দিয়েছে।

একটি শব্দ আছে ট্রিকোফেজিয়া। এটা একটা অভ্যাস। যা মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। যদিও বিরল অভ্যাস, তবে এটা একটা মানসিক সমস্যা। যার কারণে ওই ব্যক্তি চুল খেতে থাকেন।

যদিও এটা ছোটদের মধ্যে দেখতে পাওয়া যায়না। কিন্তু সব হিসাব গুলিয়ে দিল বেঙ্গালুরুর ৮ বছরের এক বালিকার পেট থেকে বার হওয়া ওই চুলের বল। মাত্র ৮ বছর বয়সের মধ্যেই যে ওই বিপুল পরিমাণ চুল পেটে পুরে দিয়েছে।

সে চুল পেলেই খেয়ে ফেলে। যা গত ২ বছর ধরে তার খিদে কমিয়ে দিয়েছিল। বমি হয় প্রায়ই। অনেক চিকিৎসককেই দেখান বাবা মা। কিন্তু ফল হয়নি। আসলে কারণটাই ধরা পড়েনি।

অবশেষে তা ধরে পড়ে। চিকিৎসকেরা স্থির করেন তাঁরা অপারেশনের পথেই হাঁটবেন। নাহলে ওই বালিকার গ্যাসট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে আটকে থাকা ওই চুলের চটচটে কুণ্ডলী বার করা যেত না।

সাধারণভাবে বয়ঃসন্ধির সময়ে থাকা কিছু মেয়ের ক্ষেত্রে এই চুল খাওয়ার বিরল অভ্যাস দেখতে পাওয়া যায়। কিন্তু এত ছোট বয়সে এমনটা দেখতে পাওয়া যায়না, যা ওই বালিকার ক্ষেত্রে দেখা গেল। তাকে এখন পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। সেই সঙ্গে তার কাউন্সিলিং চলছে। যাতে সে আগামী দিনে আর চুল খাওয়ার চেষ্টা না করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026