National

ওল্ড এজ পেনশন প্রাপকদের ধুতি ও শাড়ি, এই রাজ্যের লক্ষ্য অন্য সাহায্য

ওল্ড এজ পেনশন প্রাপকদের একটি করে ধুতি ও একটি করে শাড়ি দেওয়ার জন্য তাঁত শিল্পীদের বরাত দিল এক রাজ্যসরকার। এভাবে সরকার সাহায্য পৌঁছে দিচ্ছে অন্যত্র।

এতদিন একটি করে ধুতি ও একটি করে শাড়ি দেওয়ার রীতি চালু ছিল রাজ্যের ওল্ড এজ পেনশন প্রাপকদের। সেজন্য যন্ত্রচালিত বস্ত্রশিল্প প্রতিষ্ঠানগুলিতে বরাতও দিত তামিলনাড়ু সরকার। পোঙ্গল উৎসব উপলক্ষে তামিলনাড়ুর স্তালিন সরকার এই বরাত দিত। এজন্য কোটি কোটি টাকা খরচও হত।

কিন্তু সেই পথ থেকে সরে এল সরকার। লক্ষ্য একটি নির্দিষ্ট শিল্প ও শিল্পীদের রক্ষা করা। এবার তামিলনাড়ু সরকার তাই ধুতি ও শাড়ির বরাত যন্ত্রচালিত বস্ত্রশিল্প প্রতিষ্ঠানগুলিকে না দিয়ে তাঁত শিল্পীদের দিয়েছে। যাঁরা এখনও মাকুতে তাঁত বুনে কাপড় তৈরি করেন।

যন্ত্রের দাপটে বস্ত্রশিল্পে তাঁত শিল্পীদের ক্ষয়িষ্ণু দশা। ক্রমশ কাজ হারাচ্ছেন তাঁরা। যন্ত্রে তৈরি কাপড়ের দামও তুলনায় কম পড়ছে। সব মিলিয়ে হাতে বোনা তাঁত তার অস্তিত্বের সংকটে পড়েছে তামিলনাড়ুতে।

সেই পরিস্থিতি থেকে যাতে কিছুটা সুরাহা পান তাঁত শিল্পীরা সেই লক্ষ্যেই এবার রাজ্যের ১ লক্ষ ৩৮ হাজার ৪৯৪ জন ওল্ড এজ পেনশন প্রাপকের জন্য ধুতি ও শাড়ি তৈরির বরাত তাঁত শিল্পীদের দিল সরকার।

পোঙ্গল উৎসবে স্তালিন সরকার তামিলনাড়ুর সব ওল্ড এজ পেনশন প্রাপককে উপহার হিসাবে একটি করে ধুতি ও একটি করে শাড়ি প্রদান করে। যার জন্য ২০২৫ সালের বরাত এখনই দেওয়া হয়ে গেছে। যা পেয়েছেন হাতে বোনা কাপড়ের তাঁত শিল্পীরা। এজন্য ১০০ কোটি টাকা খরচ করছে রাজ্যের সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026