National

চারিদিকে শুধুই জল, এনডিআরএফ রক্ষা করল ভারতীয় দলের ক্রিকেটারকে

এমন পরিস্থিতি যা কল্পনার বাইরে। কিভাবে সেই পরিস্থিতি থেকে বার হবেন তা অজানা। সেই অবস্থায় তাঁকে রক্ষা করল এনডিআরএফ। কৃতজ্ঞ ভারতীয় দলের ক্রিকেটার।

চারদিকে শুধু জল আর জল। লোকালয় তখন জলাশয়ের আকার নিয়েছে। বাড়ির মাথা বেরিয়ে আছে, বাকিটা জলের তলায়। এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়াটা দরকার। কিন্তু কীভাবে সেটাই কেউ বুঝে উঠতে পারছিলেননা।

এমন অবস্থায় নৌকা নিয়ে হাজির হন এনডিএরএফ-এর সদস্যরা। তাঁরাই উদ্ধারকাজে হাত লাগান। রক্ষা করেন ভারতীয় দলের অন্যতম বাঁ হাতি স্পিনারকে।

এজন্য এনডিআরএফ-কে ধন্যবাদ জানিয়েছেন রাধা যাদব। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম বোলিং ভরসা তিনি। স্পিন আক্রমণের মুখ।

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে চলা মহিলা টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের বাঁ হাতি স্পিনের দায়িত্ব তাঁর কাঁধে। সেই রাধা যাদব কীভাবে এনডিআরএফ-এর জন্য ভদোদরার বাড়ি থেকে রক্ষা পেলেন তা তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়।

এক ভয়ংকর বন্যার কবলে পড়ে হিমসিম খাচ্ছে গুজরাট। ইতিমধ্যেই ২৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই বন্যা। ১৮ হাজার মানুষকে সরিয়ে নিয়ে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে। তার মধ্যে একটানা বৃষ্টি পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে।

বহু এলাকা জলের তলায় চলে গেছে। এমনকি উদ্ধারকাজেও সমস্যা হচ্ছে বৃষ্টির কারণে। ভদোদরার পাশে বিশ্বামিত্রী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে।

এদিকে কামাতি বাগ চিড়িয়াখানায় ৬টি পশুর জীবন কেড়েছে এই বন্যা। যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। মানুষের একাংশের দাবি, চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিড়িয়াখানায় থাকা পশুদের প্রয়োজনীয় সুরক্ষা বন্দোবস্ত করতে পারেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026