National

দোকানের বাথরুমে ওত পেতে ছিল ক্যামেরা, লুকিয়ে উঠল মহিলাদের ছবি

দোকানে, মলের বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার পর মহিলারা মোটামুটি নিশ্চিন্ত থাকেন। সেটুকু নিশ্চিন্তও এবার হয়তো তাঁরা হতে পারবেননা।

গত শুক্রবার সকালের ঘটনা। এক মহিলা গিয়েছিলেন জনপ্রিয় কফির দোকানটিতে কফি খেতে। সেখানে অন্য এক মহিলা গিয়েছিলেন বাথরুমে। যেতেই পারেন। কিন্তু ওই মহিলা পরে সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি যখন কফি শপে বসে তখন এক মহিলা বাথরুম থেকে বেরিয়ে বিষয়টি সামনে আনেন।

তিনি জানান, বাথরুমে তিনি প্রথমে ঢুকে কিছু বুঝতে পারেননি। কিন্তু পরে তিনি বাথরুমে রাখা ডাস্টবিনে একটি নোংরা ফেলার প্যাকেট দেখতে পান। দেখে এটাই মনে হবে যে কেউ জঞ্জাল ওই প্যাকেটে পুরে ফেলেছেন। কিন্তু সেই প্যাকেটে অত্যন্ত নিপুণভাবে একটি ছোট্ট ফুটো করা ছিল। যা দিয়ে কেবল মোবাইলের ক্যামেরাটি দেখা যাবে।

মোবাইলটি এরপর পরীক্ষা করতে গিয়ে তিনি দেখেন সেটি গত ২ ঘণ্টা ধরে রেকর্ড করে চলেছে। ফ্লাইট মোডে থাকায় সেটি বাজেনি। ফলে ওই ২ ঘণ্টায় যত মহিলা বাথরুমে ঢুকেছেন, তাঁদের প্রত্যেকের ফটো ধরা পড়েছে।

দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে মোবাইলটি বেঙ্গালুরুর বেল রোডের ওই কফির দোকানের এক কর্মচারির। তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানার চেষ্টা করছে ওইদিনের আগেও সে বাথরুমে মহিলাদের ছবি এভাবে তুলেছে কিনা বা কতদিন ধরে এমন রেকর্ড করা চালাচ্ছে। এদিকে ফের মহিলাদের সুরক্ষা প্রশ্নের মুখে।

কদিন আগেই মুম্বইয়ের কান্দিভালির একটি হাসপাতালে এক মহিলা চিকিৎসকের বাথরুমে স্নান করার সময় লুকিয়ে ছবি তোলে এক ঠিকাকর্মী। এবার কফি শপে যাওয়া মহিলাদের বাথরুম ব্যবহারের সময় ছবি উঠল।

সেক্ষেত্রে মহিলারা কি বাড়ি থেকে বাইরে গিয়ে কোথাও নিরাপদ নন। দোকানপসারে বাথরুম ব্যবহারে তাঁরা সারাক্ষণ ভয় পাবেন তাঁর দিকে লুকিয়ে কোনও ক্যামেরা তাক করা আছে কিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026