National

মাইনে পাবেনা, ছুটিও পাবেনা, চাকরির বিজ্ঞাপন দেখে চক্ষু চড়কগাছ

চাকরি দেবে কিন্তু মাইনে দেবেনা। শুধু মাইনে না দেওয়াই নয়, কোনও ছুটিছাটাও নেই। এমনকি সাপ্তাহিক ছুটিটাও মিলবে না। চাকরির বিজ্ঞাপন দেখে রেগে আগুন অনেকেই।

চাকরি প্রার্থীরা চাকরির বিজ্ঞাপনের দিকে নজর রাখেন। এমনকি সাধারণ মানুষও চাকরির বিজ্ঞান দেখে থাকেন। নিছক কৌতূহল বা পরিচিত কাউকে জানানোর জন্যও চাকরির বিজ্ঞাপন দেখে থাকেন অনেকে।

লিংকডইন নামে ওয়েবসাইটে চাকরির বিজ্ঞাপন থাকে। সেখানেই একটি বিজ্ঞাপন সকলের মাথা ঘুরিয়ে দিয়েছে। গুজরাটের একটি সংস্থা ব্যাটারিওকেটেকনোলজিস-এর কর্ণধার তাঁর সংস্থায় চাকরি করার আবেদন জানিয়েছেন।

তবে তাঁর সংস্থায় চাকরি করতে গেলে কিছু শর্তও দিয়েছেন তিনি। প্রথমত, তিনি মাইনে দেবেন না। বেতন ছাড়াই চাকরি করতে হবে। দ্বিতীয়ত, কোনও ছুটি মিলবে না। এমনকি সপ্তাহান্তের ছুটিও নয়। কোনও লম্বা ছুটি তো নয়ই। তৃতীয়ত, চাকরিতে যোগদান স্বরূপ কোনও উপহার বা কোনও সাজানো অফিসও পাওয়া যাবেনা।

এসব শর্তে রাজি হলেই তাঁর সংস্থায় যোগদানের আবেদন করা যাবে। বিজ্ঞাপনে তিনি আরও লেখেন, তাঁর সংস্থা বিনিয়োগকারীদের অর্থ নষ্ট করার বিপক্ষে। তাঁরা লক্ষ্মীকে সম্মান করেন।

চাকরির বিজ্ঞাপন প্রায় সকলেই দেখেছেন। কিন্তু এমন বিজ্ঞাপন কেউ কখনও দেখেছেন কি? এই বিজ্ঞাপন দেখে রেগে আগুন নেটিজেনরা। তাঁদের কারও মতে, এমন করা যায়না। এটা সম্পূর্ণ বেআইনি।

কারও মতে, এর কি কোনও অন্য মানে রয়েছে! কারও মতে আবার এটা দীর্ঘমেয়াদী কর্মী নিয়োগের চেষ্টা। তবে পরে ব্যাটারিওকেটেকনোলজিস-এর কর্ণধার সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি নিছক মজা করতেই এই বিজ্ঞাপনটি দিয়েছিলেন।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026