National

রাস্তা ফেটে জলের ফোয়ারা, নেটিজেনরা বললেন এবার হৃতিক রোশন বেরিয়ে আসবেন

রাস্তা ফেটে জল তোড়ে বেড়িয়ে আসছে। ফোয়ারার মত লাগছে। তার মাঝখান দিয়েই গাড়ি যাতায়াত করছে। এই ছবি দেখে নেটিজেনরা বললেন এবার হৃতিক রোশন আসবেন।

শহরের ব্যস্ত রাস্তা। যা আবার বৃষ্টি ভেজা। সেই রাস্তা ধরেই প্রচুর গাড়ি যাতায়াত করছে। ব্যস্ত সেই রাস্তার মাঝখান দিয়ে আচমকা ফেটে বেড়িয়ে এল জল। প্রবল তোড়ে জল উপরের দিকে উঠতে লাগল। ঠিক যেন ফোয়ারা।

রাস্তার মাঝখানে এমন কাণ্ড প্রাথমিকভাবে পথচারী ও গাড়ি চালকদের অবাক করলেও তার মাঝখান দিয়েই যাতায়াত চলতে থাকে। অনেক গাড়ি, অটো জলে ভিজে যায়। এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এর সত্যতা যাচাই করা হয়নি।

তবে সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া এই রাস্তার মাঝের ফোয়ারার কারণ পাইপ ফেটে জল বলে দাবি করা হয়েছে। মুম্বই শহরের পাওয়াইতে এই কাণ্ড ঘটেছে। যদিও পরে তা দ্রুত সারাইয়ের ব্যবস্থা করা হয়।

মুম্বই পুরসভা জানায় জলের পাইপলাইন পরিস্কার করতে গিয়েই এটা ঘটেছে। একে বৃষ্টিতে নাজেহাল মুম্বই। তার ওপর রাস্তার মাঝে এই জলের ফোয়ারা আরও সমস্যায় ফেলে মানুষজনকে।

যদিও তাঁরা সমস্যায় পড়লেও নেটিজেনরা এই ফোয়ারা দেখে বেশ মজাই পেয়েছেন। কেউ মজা করে লিখেছেন, এবার হৃতিক রোশন রোলার স্কেটস পরে বেরিয়ে আসবেন ওই ফোয়ারা থেকে।

ধুম ২ সিনেমায় এমন একটা দৃশ্য ছিল যেখানে হৃতিক রোশন জলের ফোয়ারা দিয়ে বেরিয়ে আসবেন। মুম্বইয়ের রাজপথে এই ফোয়ারা কাণ্ড নিয়ে নেটিজেনরা সেই দৃশ্যকে টেনে এনে মজা করেছেন।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026