National

মৎস্যজীবীর জালে এ কোন মাছ, তুলতে ডাকতে হল ক্রেন

বঙ্গোপসাগরের জলে মৎস্যজীবীরা নানা প্রান্ত থেকে মাছ ধরতে আসেন। এবার এমনই এক মৎস্যজীবীর জালে এমন এক মাছ পড়ল যাকে টেনে তুলতে ক্রেন ডাকতে হল।

মাছ ধরার জন্য ট্রলার নিয়ে সমুদ্রের বুকে ভেসে পড়েন মৎস্যজীবীরা। নানাধরনের মাছ তুলে আনেন জল থেকে। যা মূলত খাবার জন্যই বিক্রি হয়।

অন্ধ্রপ্রদেশের এক মৎস্যজীবী এভাবেই ৩ দিনের জন্য মাছ ধরতে জলে ভেসে পড়েছিলেন। ফিরলেন মাছ নিয়েও। তবে সে মাছ খাওয়া দূরে থাক দেখলেই আতঙ্কিত হয়ে পড়ছিলেন সকলে। এমনকি সে মাছকে টেনে তুলতে একটি ক্রেন ডাকতে হয়।

জালে যে এমন এক মাছ পড়বে তা ভাবতেও পারেননি ওই মৎস্যজীবী। মাছটির ওজন দেড় হাজার কেজি। দড়ি দিয়ে বেঁধে মাছটিকে ক্রেনে করে তুলে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের দাবি, এটা হল টেকু মাছ। স্থানীয় ভাষায় টেকু মাছটির সারা গায়ে ছোট ছোট পলকা দাগ। ইতিমধ্যেই চেন্নাই থেকে মাছটি কিনে নেওয়া হয়েছে।

তবে তার আগে এ মাছকে জল থেকে তোলা এবং তাকে ক্রেনে বেঁধে নিয়ে যাওয়ার ছবি তুলে ফেলেন অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার গিলাকালাদিন্দি এলাকার মানুষজন। মাছটিকে দেখতে বিশাল ভিড় জমে যায়। চলে দেদার ভিডিও ও ছবি তোলা।

২০২০ সালে অন্ধ্রপ্রদেশের এই কৃষ্ণা জেলারই এক মৎস্যজীবীর জালে এমনই এক বিশাল মাছ ধরা পড়েছিল। যার ওজন ছিল ৩ টন। সেই মাছকে ঘিরেও কৌতূহলের অন্ত ছিলনা। এবার এই টেকু মাছকে দেখতেও ভিড় জমল নানা প্রান্ত থেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026