National

জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা রদের সঙ্গে বাৎসরিকভাবে জুড়ে গেল স্কুল পড়ুয়ারা

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ ভারতীয় সংবিধানের এক অন্যতম অধ্যায়। সেই ৩৭০ ধারা রদ এবার স্কুলে পালনের জায়গায় চলে এল।

জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা রদ ভারতীয় সংবিধানের এক অন্যতম অধ্যায়। যা নিয়ে তর্ক বিতর্কও কম হয়নি। সেই ৩৭০ ধারা রদ এবার জুড়ে গেল স্কুলজীবনের সঙ্গে। স্কুলে পালিত হবে এই দিনটি।

৫ অগাস্ট জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা রদ করা হয়েছিল। সেই দিনটিকে সামনে রেখে এবার মরু রাজ্যের স্কুলগুলিতে পালিত হবে স্বর্ণ মুকুট মস্তক দিবস।

রাজস্থানের স্কুল শিক্ষা দফতরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের প্রতিটি সরকারি ও বেসরকারি স্কুলে দিনটি পালন করতে হবে।

৩৭০ ধারা রদ যেমন স্কুলে পালনীয় করল রাজস্থান সরকার, তেমনই আগামী দিনে ২৮ মে সাভারকর জয়ন্তী পালন করা হবে স্কুলে স্কুলে। রাজস্থানের স্কুলগুলিতে প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার নো ব্যাগ ডে ঘোষণা করা হয়েছে।

ওইদিন পড়ুয়ারা কোনও স্কুল ব্যাগ নিয়ে স্কুলে আসবেনা। ওইদিন তারা স্কুলে আসবে খালি হাতে। স্কুলে নানাধরনের কাজের সঙ্গে তারা যুক্ত হবে। সেসব কাজে হাত লাগাবে। স্কুলের তরফ থেকেই সেসব কর্মকাণ্ড আয়োজন করা হবে।

প্রসঙ্গত রাজস্থানের স্কুল শিক্ষা দফতর যে বাৎসরিক ছুটির তালিকা সে রাজ্যের স্কুলগুলির জন্য প্রকাশিত করেছে তাতে ৩৬৫ দিনের মধ্যে ২১৩ দিন স্কুল হবে। বাকি দিন ছুটি।

সেই ছুটির মধ্যে যেমন নানা কারণে ছুটি থাকছে, তেমনই রবিবারগুলিও রয়েছে। সব মিলিয়ে ১৫২ দিন বছরে স্কুলে ছুটি থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026