National

হবু বেয়ানকে নিয়ে পালালেন বরের বাবা, পাত্রপাত্রীর মাথায় হাত

বিয়ে ঠিক হওয়ার পরও পাত্রের প্রেমিকাকে নিয়ে পালানো বা পাত্রীর প্রেমিকের সঙ্গে পালানোর ঘটনা শোনা। এবার সম্পর্কে বেয়াই বেয়ান রাতারাতি পালালেন।

বিয়ের সব প্রস্তুতিও ২ পরিবারে প্রায় সম্পূর্ণ। বাকি শুধু বিয়েটা। পাত্রের বাবার আবার কনের বাড়িতে বেশ যাতায়াত। কনের বাড়ির সকলের সঙ্গে তাঁর সুন্দর সম্পর্ক। পাত্রপাত্রীরও বিয়েতে কোনও আপত্তি ছিলনা। বরং তাঁরা নতুন জীবনে পা দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন।

বিয়ে আর মাত্র কয়েকদিন বাকি। এই অবস্থায় আচমকাই ২ পরিবারের মাথায় বাজ ভেঙে পড়ল। পাত্রপাত্রীও হতবাক। এমনও হতে পারে!

প্রথমে বিশ্বাসও করতে পারেননি তাঁরা। কিন্তু যা ঘটেছে তাতে এলাকা পার করে দূর দূরান্তেও একমাত্র চর্চার বিষয় হয়ে ওঠে এই কাণ্ড। ২ পরিবার জানতে পারে বরের বাবা কনের মায়ের সঙ্গে চম্পট দিয়েছেন।

বরের বাবার ১০ জন সন্তান রয়েছেন। অন্যদিকে কনের মায়ের ৬ সন্তান। সম্পর্কে তাঁরা বেয়াই বেয়ান হতে চলেছিলেন। কিন্তু তার আগেই তাঁরা বাড়ি ছেড়ে পালালেন।

বরের বাবা ও কনের মায়ের মধ্যে যে তলে তলে কবে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে তা টেরও পাননি ২ পরিবারের বাকিরা। এদিকে বরের বাবা শাকিলের এই কাণ্ডে রেগে আগুন কনের বাবা। তিনি পুলিশে শাকিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি জুন মাসে ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলায়। তা খবর হয়ে ওঠে সম্প্রতি। এদিকে বরের বাবা ও কনের মায়ের এই বাড়ি ছেড়ে পালানোর ঘটনার প্রভাব গিয়ে পড়েছে বিয়েতে।

পাত্রপাত্রীর বিয়ে এই ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য পিছিয়েছে। ২ পরিবার আদৌ একে অপরের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন আর করতে চাইবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026