National

মুরগি চোর কে, জানতে পেরে কৃষকের চক্ষু চড়কগাছ

তাঁর মুরগি এক এক করে বেপাত্তা হয়ে যাচ্ছিল। একসময় তিনি জানতে পারেন তাঁর মুরগি চোর কে। তারপরই শুরু হয় কৃষকের অন্য লড়াই।

পেশায় কৃষক তিনি। বাড়িতে কয়েকটি মুরগিও পুষেছিলেন। ভারতের মত দেশে অনেক কৃষক পরিবারেই মুরগি পোষার রেওয়াজ আছে। ২০২২ সালের জুন মাসে তিনি লক্ষ্য করেন তাঁর মুরগির সংখ্যা কমছে। আর তা কমছে প্রায় প্রতিদিনই।

কোথায় যাচ্ছে মুরগিগুলি? প্রথমে ওই কৃষকের স্থির বিশ্বাস হয় কেউ না কেউ তাঁর মুরগি চুরি করে পালাচ্ছে। অগত্যা তিনি কড়া নজরদারি শুরু করেন। এটা দেখার চেষ্টা করেন কে তাঁর মুরগি চুরি করে!

এই নজরদারি করতে গিয়ে তিনি মুরগি চোরের হদিশ পেয়ে যান। তবে সে মুরগি চোর কোনও মানুষ নয়। একটি অতিকায় পাইথন। পাইথনটি লুকিয়ে এসে তাঁর মুরগি নিয়ে চলে যায়।

ওই কৃষক আর অপেক্ষা না করে বন দফতরে বিষয়টি জানান। বন দফতর এই খবর পাওয়ার পর দ্রুত হাজির হয়ে ওই পাইথনটিকে পাকড়াও করে নিয়ে যায়। ফলে বাকি মুরগিদের রক্ষা করতে সমর্থ হন ওই কৃষক।

কেরালার কাসারগড় জেলার বাসিন্দা কেভি জর্জ নামে ওই কৃষক এরপর বন দফতরের কাছেই জানতে পারেন যে পাইথন কেরালায় একটি স্টেট প্রোটেকটেড বা রাজ্যসরকার সংরক্ষিত প্রাণি। ফলে তিনি তাঁর মুরগি খেয়ে নেওয়ার জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন।

এটা জানার পরই ক্ষতিপূরণের জন্য আবেদন করে দেন ওই কৃষক। সরকার সংরক্ষিত মানে সেই পাইথন দ্বারা কারও কোনও ক্ষতি হলে তার ক্ষতিপূরণও সরকারের দায়িত্ব।

এই যুক্তি সম্বল করে ওই কৃষক নানা অফিসে ঘোরেন। কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছিলেন না। ১ বছর পর কেরালার এক মন্ত্রীর জনতা আদালতে হাজির হয়েও তিনি তাঁর অভিযোগ ব্যক্ত করেন।

তাতেও কাজ না হওয়ায় প্রায় ২ বছর পর তিনি মানবাধিকার রক্ষা কমিশনের দ্বারস্থ হওয়ার উদ্যোগ নিচ্ছিলেন। তখনই তাঁর কাছে কেরালার বন দফতর থেকে একটি ফোন আসে। ফোনে জানানো হয় ক্ষতিপূরণ বাবদ ২ হাজার টাকা তাঁর জন্য ধার্য হয়েছে। ২ বছরের লড়াইয়ের পর অবশেষে হাসি ফোটে ওই কৃষকের মুখে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026