National

চুরি করতে এসে শরীরচর্চা করতে বাধ্য হল চোর

এসেছিল চুরি করার উদ্দেশ্য নিয়ে। কিন্তু শেষপর্যন্ত যেটা ভেবে আসেনি সেটা করতে হল। ট্রেডমিলে শরীরচর্চা করতে হল তাকে।

রাতের অন্ধকারে সকলের অলক্ষ্যে বন্ধ শাটারের নামমাত্র ফাঁক গলে সে ঢুকে পড়েছিল। লক্ষ্য ছিল চুরি করা। ভিতরে প্রবেশ করে সেই চেষ্টাই শুরু করে সে। বন্ধ একটি জিমের মধ্যে রাতের অন্ধকারে দিব্যি চুরি করে পালানোর পরিকল্পনা ছিল।

ওই জিমের মালিক তখন রাতে বাড়িতে ঘুমোচ্ছিলেন। মাঝরাতে তাঁর কোনও কারণে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ায় তিনি মোবাইলে তাঁর জিমের সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করেন। তখনই তিনি দেখতে পান তাঁর জিমে কেউ প্রবেশ করেছে। দেরি না করে মাঝরাতেই জিমে হাজির হন জিমের মালিক।

চোর তখনও জিমের মধ্যেই ছিল। তাকে একেবারে হাতেনাতে পাকড়াও করেন জিমের মালিক। এরপর যেটা হওয়ার ছিল সেটা কিন্তু হয়নি। চোরকে পাকড়াও করে জিম মালিকের উচিত ছিল পুলিশকে খবর দেওয়া।

কিন্তু তা না করে তিনি প্রথমে চোরকে নিজের মত করে শাস্তি দেওয়ার চেষ্টা করেন। চোরকে তিনি শাস্তি হিসাবে জিমের একটি ট্রেডমিলে হাঁটার নির্দেশ দেন।

ধরা পড়ে যাওয়া চোর বাবাজি তা করতে বাধ্য হয়। এসেছিল চুরি করতে। কিন্তু করতে হচ্ছে শরীরচর্চা। কার্ডিও করতে গিয়ে তার তখন গলদঘর্ম দশা।

চলন্ত ট্রেডমিল থেকে নামার উপায় নেই। আবার যাঁরা শরীরচর্চা করেন তাঁরা যে নিয়ম মেনে ট্রেডমিলে হাঁটেন সেইভাবেও সে হাঁটছে না। ঘেমে নেয়ে একাকার অবস্থা।

চুরি করতে এসে এমন এক শাস্তি এক অভিনব নিদর্শন সৃষ্টি করেছে। ঘটনাটি কয়েকদিন আগে ঘটেছে মধ্যপ্রদেশের দাতিয়া জেলায়। এই ঘটনার ছবি এখনও বহু মানুষ ইন্টারনেটে দেখে থাকেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026