National

স্কুল শিক্ষকের চাকরি খেয়ে নিল মোবাইল গেম ক্যান্ডি ক্রাশ

তিনি পেশায় স্কুল শিক্ষক। সরকারি স্কুলের শিক্ষক। কিন্তু একটা জনপ্রিয় মোবাইল গেম ক্যান্ডি ক্রাশ তাঁর চাকরিজীবনে ইতি টেনে দিল।

স্কুল তখন চলছিল। হঠাৎ সেখানে হাজির হন জেলাশাসক। স্কুলে ঢুকে তিনি ছাত্রদের পড়াশোনা কেমন চলছে তা বোঝার চেষ্টা করেন। ৬ জন ছাত্রের খাতা নিয়ে পরীক্ষা করতে শুরু করেন।

৬ জন ছাত্রের খাতার ৬টি করে পাতা পরীক্ষা করেই তিনি যা বোঝার বুঝে যান। জেলাশাসক দেখেন প্রতি পাতায় গুচ্ছ গুচ্ছ ভুল। ৯৫টি ভুল খুঁজে পান তিনি।

যারমধ্যে প্রথম পাতাতেই ভুলের সংখ্যা একটি খাতায় ৯টি। এটা দেখার পর প্রশ্ন ওঠে তাহলে স্কুলের শিক্ষকরা কি করেন? খাতা তাঁরা পরীক্ষা করেন না কেন?

কেন ভুল থেকেই যায়, শুধরে দেওয়া হয়না? এই নিয়ে পর্যালোচনা করতে দিয়ে জেলাশাসক রাজেন্দ্র পানসিয়া এক শিক্ষকের ফোন পরীক্ষা করা শুরু করেন। আর তখনই যা সামনে আসে তা রীতিমত হইচই ফেলে দিয়েছে।

দেখা যায় প্রিয়ম গোয়েল নামে ওই শিক্ষক সাড়ে ৫ ঘণ্টার স্কুলের সময়ের মধ্যে পড়ানো ছেড়ে প্রায় ২ ঘণ্টা ক্যান্ডি ক্রাশ খেলায় মেতে ছিলেন। এছাড়া ২৬ মিনিট ফোনে কথা বলেছেন এবং ৩০ মিনিট সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত ছিলেন।

একজন শিক্ষক সাড়ে ৫ ঘণ্টার স্কুলের মধ্যে ৩ ঘণ্টা পড়ানো ছাড়া অন্য কাজে ব্যস্ত, এটা দেখার পর উত্তরপ্রদেশের সম্ভল জেলার জেলাশাসক রাজেন্দ্র পানসিয়া এ সম্বন্ধে একটি রিপোর্ট স্কুল শিক্ষা দফতরের কাছে পাঠিয়ে দেন। সেই রিপোর্টের ভিত্তিতে ওই শিক্ষকের চাকরি গিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026