National

ক্লাসঘরে ভূত আছে, ছাত্রদের কাছে শুনে ওই ঘরেই রাত কাটালেন শিক্ষক

তাদের স্কুলের একটি ক্লাসঘরে ভূত আছে। পড়ুয়াদের এই বিশ্বাসের কথা জানতে পারেন তিনি। এরপর সেই ক্লাসঘরেই রাত কাটালেন এক শিক্ষক।

এ স্কুলে মাত্র ১ সপ্তাহ হল যোগ দিয়েছিলেন এক শিক্ষক। স্কুলটি তাঁর কাছে তাই নতুনই। স্কুলের ছাত্রদের সঙ্গে তাঁর সখ্যতা গড়ে উঠছিল। স্কুলে যোগ দেওয়ার পর সেদিন সপ্তম শ্রেণির ক্লাস নিচ্ছিলেন তিনি। সেই সময় স্কুল চত্বরে একটি গাছ ভেঙে পড়ে।

গাছ ভেঙে পড়া দেখে তাঁর ক্লাসের ছাত্ররা ভয়ে শিউরে ওঠে। অবাক লাগে ওই শিক্ষকের। তিনি জানতে চান গাছ ভেঙে পড়ায় ভয়ের কি আছে? ছাত্ররা তখন জানায়, তাদের পঞ্চম শ্রেণির ক্লাসঘরে ভূত আছে। এই গাছ ভেঙে পড়া তারই কাজ।

ওই শিক্ষক ছাত্রদের অনেক করে বোঝানোর চেষ্টা করেন যে এটা ভুল ধারনা। কিন্তু ছাত্ররা মানতে নারাজ। তাদের বদ্ধমূল ধারনা ওই ক্লাসটায় ভূত আছে।

নুথাল রবিন্দর নামে ওই শিক্ষক তাই স্থির করেন ভুল ভাঙাতে হলে ওই ঘরে তাঁকে থেকে দেখাতে হবে। তিনি সকলকে জানান যে ঘরে ভূত আছে বলে সকলের ধারনা সেই ঘরে তিনি একা রাত কাটাবেন।

যদি ভূত থাকে আর তার কিছু করার হয় তাহলে রাতেই যা করার করবে। তেলেঙ্গানার আদিলাবাদ জেলার আনন্দপুরে মণ্ডল পরিষদ আপার প্রাইমারি স্কুলে নতুন যোগ দেওয়া শিক্ষকের এই সাহসী ইচ্ছার কথা সকলেই জানতে পারেন।

রবিন্দর শিক্ষকতার পাশাপাশি যুক্তিবাদী মঞ্চ জনবিজ্ঞান বেদিকা নামে একটি সংগঠনের সম্পাদকও। তিনি গত অমাবস্যার রাতে ওই পঞ্চম শ্রেণির ক্লাসঘরে রাত কাটান। পরদিন সকালে অক্ষত অবস্থায় বেরিয়েও আসেন।

স্যারকে সকালেও অক্ষত অবস্থায় দেখার পর ছাত্রদের মধ্যে থেকে ভয় কেটে যায়। এখন আর তারা পঞ্চম শ্রেণির ক্লাসে ভূত আছে একথা বিশ্বাস করছেনা।

News Desk

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026