প্রেম সিং, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @goldman_bihari
সোনার দাম এখন আগুন। মধ্যবিত্তের ধরাছোঁয়ারও বাইরে। বাড়িতে বিয়ে থাকলে হয় মানুষ পুরনো গয়নাই নতুন করে গড়িয়ে নিচ্ছেন, অথবা নিরুপায় হলে অতিসামান্য সোনা কিনেই থামতে হচ্ছে। তাতেই লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে।
সেখানে ভারতের সোনার মানুষ তাঁর সোনার ভাণ্ডার আরও বাড়াতে চাইছেন। তিনি প্রেম সিং। বিহারের বাসিন্দা। যাঁর সারা গা মোড়া থাকে সোনার গয়নায়। ৫ কেজির ওপর সোনার গয়না পরে থাকেন তিনি। সোনাই তাঁর শখ।
তিনি সোনা ছাড়া থাকতে পারেননা। মাথা থেকে পা পর্যন্ত তাঁর সোনায় মোড়া। তবে সেখানেই শেষ নয়, প্রেম সিং শখ করে তাঁর বুলেট বাইকটিকেও সোনায় মুড়ে ফেলেছেন।
বেঙ্গালুরু থেকে তাঁর সাধারণ বুলেট মোটরবাইককে তিনি সোনার পাত দিয়ে মুড়ে ফিরিয়ে এনেছেন বিহারে। শুধু বাইক সোনায় মুড়তেই তাঁর ১২ থেকে ১৪ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এখন তিনি সেই সোনায় মোড়া বাইক নিয়ে বার হলেই তাঁকে ছেঁকে ধরেন মানুষজন। ছবির আবদার আছড়ে পড়তে থাকে।
প্রেম সিং কিন্তু এখানেই থেমে যেতে রাজি নন। তিনি আরও সোনার গয়না পরতে চান। তৈরি করাতে চান। সেই লক্ষ্য পূরণ করতে তিনি এগিয়ে চলেছেন।
প্রেম সিংয়ের এখন লক্ষ্য তিনি ভারতের সবচেয়ে বেশি সোনার গয়নার মালিক হবেন। আপাতত প্রেম সিং একজনের পিছনে রয়েছেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…