National

কুকুরের গলায় সোনার চেন, দাম শুনলে চোখ কপালে উঠবে

পোষ্যকে সকলেই ভালবাসেন। ওই মহিলাও তাঁর পোষ্য সারমেয়টিকে বড়ই ভালবাসেন। কতটা ভালবাসেন তা পোষ্যের জন্য সোনার চেন থেকেই স্পষ্ট।

পোষ্য সারমেয়টিকে বড়ই ভালবাসেন তিনি। অবশ্য সকলেই বাড়িতে থাকা পোষ্যকে বড়ই ভালবাসেন। ওই মহিলা তাঁর ভালবাসা প্রকাশের জন্য বেছে নিলেন একটি সোনার দোকানকে।

ওই দোকানের তরফে সোশ্যাল মিডিয়ায় যে ছবি শেয়ার করা হয়েছে তাতে মহিলার সারমেয়ের প্রতি ভালবাসা প্রকাশ পেয়েছে। আর সে ভালবাসা যেমন অনেকের মন ভাল করেছে, তেমনই হতবাকও করে দিয়েছে।

মুম্বই শহরের বাসিন্দা সরিতা নামে ওই মহিলা তাঁর সারমেয়টির জন্মদিনে তাকে যে উপহার দিলেন তা গোটা দেশের নজর কেড়ে নিয়েছে। চেম্বুরের একটি নামকরা সোনার দোকানে হাজির হন ওই মহিলা। সেখানে একটি সোনার চেন পছন্দ করেন তিনি। তবে নিজের জন্য নয়। তাঁর সারমেয়টির জন্য।

আড়াই লক্ষ টাকা খরচ করে সেই সোনার চেনটি তিনি কিনেও ফেলেন। তারপর তা পরিয়ে দেন তাঁর পোষ্যের গলায়। পোষ্য কি বুঝল তা পরিস্কার নয়, তবে সে যে খুশি হয়েছে তা তার অঙ্গভঙ্গিতেই প্রকাশ পায়।

তার লেজটি সে নাড়তে থাকে সোনার চেন পরার পর। সারমেয়ের জন্মদিনে তাকে আড়াই লক্ষ টাকার সোনার চেন উপহার দিয়ে ভালবাসা যেমন প্রকাশ করলেন ওই মহিলা, তেমনই অনেককে অবাকও করে দিলেন।

সারমেয়েরে জন্য এমন বহুমূল্য উপহার বেছে নিয়ে ওই মহিলা অনেককেই অবাক করেছেন। মানুষ ও অন্য প্রাণির মধ্যে সুন্দর এক বন্ধনের ছবি হয়ে রইল এই আড়াই লাখি সোনার চেন।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026