National

সমুদ্রের ধারে পর্যটকদের বিশেষ পরিষেবার কথা বলে বেকায়দায় ৩ মহিলা

সমুদ্রের ধারে ছুটিছাটা পেলে অনেকেই বেড়াতে পৌঁছে যান। অনেক সমুদ্রসৈকতে বিদেশিদেরও দেখতে পাওয়া যায়। সেখানেই ৩ মহিলা যা করলেন তা খবর হয়ে গেল।

ভারতে সমুদ্রসৈকতের অভাব নেই। এ রাজ্যে দিঘা সবচেয়ে জনপ্রিয়। তাছাড়াও তাজপুর, মন্দারমণি, বকখালি এবং এমন নানা সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় লেগে থাকে। আবার ভারতের সবচেয়ে বেশি প্রচারে থাকা সমুদ্রসৈকত হল গোয়ার সমুদ্রসৈকত।

যেখানে দেশের পাশাপাশি বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। সেই গোয়ার অন্যতম ক্যান্ডোলিম বিচে তখন অনেক পর্যটকের ভিড়। সেখানেই ৩ জন মহিলা পর্যটকদের সঙ্গে কথা বলে তাঁদের মাসাজ দেওয়ার কথা বলতে থাকেন।

এটা জানাজানি হতেই পুলিশ ব্যবস্থা নেয়। এভাবে সমুদ্রসৈকতে হাজির পর্যটকদের মাসাজ দিতে চাওয়ার কথা বলতে থাকা ওই ৩ মহিলার এই পরিষেবা প্রদান সংক্রান্ত কোনও ছাড়পত্র ছিলনা।

এভাবে বেআইনিভাবে পর্যটকদের মাসাজ পরিষেবা দিতে চাওয়ায় ওই ৩ মহিলাকে আটকও করে পুলিশ। প্রাথমিকভাবে তাঁদের এই বেআইনি কাজের জন্য জরিমানা করা হয়। মাথা পিছু ২৫ হাজার টাকা করে জরিমানা ধার্য হয়।

ওই টাকা দিতে না পারলে তাঁদের বিরুদ্ধে অন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্পষ্ট করে প্রশাসন। ডেপুটি ডিরেক্টর অফ ট্যুরিজম এই জরিমানা ধার্য করলেও ওই ৩ মহিলা কিন্তু টাকা দিতে পারেননি।

ক্যান্ডোলিম বিচে মাসাজের একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পরই পুলিশ দ্রুত বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে। তারপরই ওই ৩ মহিলাকে বিচ থেকেই আটক করে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026