National

১৭৮ বছর পরও উপচে পড়ে ভিড়, মাছ প্রসাদ পেতে সকাল থেকেই লম্বা লাইন

১৭৮ বছর পার হয়ে গেছে। তারপরও তার টান এতটুকু কমল না। কোনও চিকিৎসকের কাছে নয়, মাছ প্রসাদ পেতে এই গরমেও উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়।

১৭৮ বছর পার করে গেছে। তারপরও এই প্রসাদ পাওয়ার উৎসাহে খামতি নেই। বরং উৎসাহ আরও বেড়েছে। ২ দিন ধরে টানা চলবে এই বিশেষ ভেষজ বিতরণ। শনি ও রবিবার ২ দিন টানা চললেও মানুষের ভিড় কমে না। বাথিনি পরিবারের এই পারিবারিক রীতি চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে।

স্থানীয় বলে নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হন এখানে। যেমনটা শনিবার সকাল থেকেই নজর কেড়েছে। বাথিনি মৃগশিরা ট্রাস্ট এই উদ্যোগ চালিয়ে যাচ্ছে নিরবচ্ছিন্ন ভাবে।

এই ভেষজ মিশ্রণটি হাঁপানিতে কষ্ট পাওয়া মানুষজনের জন্য অব্যর্থ বলে মনে করা হয়। হাঁপানিতে ভোগা হাজার হাজার মানুষ এখানে তাই হাজির হন যন্ত্রণা মুক্তির পথ পেতে।

এখানে একে মাছ প্রসাদ বলা হলেও তা আসলে একটি ভেষজ মিশ্রণ। যার ফর্মুলা কেবল ওই পরিবারের কাছেই আছে। এই ভেষজ কারও হাতে দেওয়া হয়না। লাইন করে আসেন সকলে। তাঁর মুখে ফেলে দেওয়া হয় এই মিশ্রণ।

তারপর আর ১ বছর কিছু খাওয়ার প্রয়োজন নেই। পরের বছর তাঁকে ফের আসতে হবে। এমন করে ৩ বছর এলেই যথেষ্ট। মানে ৩ বার এই মাছ প্রসাদ মুখে নিলেই আর হাঁপানির সমস্যা থাকবেনা, এমনই দাবি ওই বাথিনি পরিবারের। সেই বিশ্বাসে আজও হাজার হাজার মানুষ ছুটে আসেন এখানে।

শনি ও রবিবার হায়দরাবাদের নামপল্লিতে তাই তিল ধারণের জায়গা থাকবেনা। শনিবার সকাল থেকেই ভিড় সামাল দেওয়া দায় হয়েছে। কথিত আছে, এক সাধু পরিবারের এক পূর্বপুরুষকে এই ভেষজের ফর্মুলা দিয়ে যান।

শর্ত ছিল একটাই। এই মিশ্রণ খাওয়ানোর জন্য কারও কাছ থেকে কানাকড়ি অর্থও নেওয়া যাবেনা। পুরোটাই বিনামূল্যে দিতে হবে। যা আজও অক্ষরে অক্ষরে মেনে চলে বাথিনি পরিবারের প্রতিটি প্রজন্ম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026