National

৫০০ টাকায় পাওয়া যাচ্ছিল বোতলে ভরা স্তন্যদুগ্ধ, দ্রুত হল ব্যবস্থা

মাতৃদুগ্ধ পান শিশুর অধিকার। সেই স্তন্যদুগ্ধ বোতলে ভরে পাওয়া যাচ্ছিল দোকানে। ৫০০ টাকায় বোতলবন্দি স্তন্যদুগ্ধ বিক্রি হচ্ছিল খোলাখুলি।

মাতৃদুগ্ধ পান সদ্যোজাতের অধিকার। সদ্যোজাতের সারাজীবনের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে যা অমৃত সমান। সেই মাতৃদুগ্ধ কিনা বোতলে ভরে বিক্রি হচ্ছিল! ৫০ মিলিলিটার স্তন্যদুগ্ধ বিক্রি হচ্ছিল বোতলবন্দি করে। বোতল আবার দস্তুরমত সিল করা।

৫০ মিলিলিটার স্তন্যদুগ্ধের দাম পড়ছিল ৫০০ টাকা। খোলাখুলিই এভাবে মাতৃদুগ্ধ বিক্রি করছিল একটি দোকান। বিষয়টি প্রথমে নজরে আসে ফাসাই-এর দলের। তারা তামিলনাড়ুর খাদ্য সুরক্ষা দফতরকে বিষয়টি জানায়।

খবর পাওয়ার পর চেন্নাইয়ের মাধভরম এলাকার ওই দোকানে হানা দেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। দেখেন সেখানে খোলাখুলিই সিল বোতলে বিক্রি হচ্ছে স্তন্যদুগ্ধ। বোতলের ওপর লেখাও রয়েছে ব্রেস্ট মিল্ক। তৎক্ষণাৎ দোকানটি বন্ধ করে দেন তাঁরা।

শুধু ওই দোকানটি বন্ধ করাই নয়, রাজ্য জুড়েই এভাবে স্তন্যদুগ্ধ বিক্রির কারবার চলছে কিনা তা খতিয়ে দেখা শুরু হয়েছে। তামিলনাড়ুর সাধারণ মানুষের কাছেও অনুরোধ করা হয়েছে তাঁরা কোথাও এভাবে মাতৃদুগ্ধ বিক্রি হতে দেখলে যেন দ্রুত খবর দেন।

যে দোকানটিকে বেআইনিভাবে স্তন্যদুগ্ধ বিক্রি করার জন্য সিল করে দেওয়া হয়েছে তাদের ফাসাই প্রোটিন পাউডার বিক্রির লাইসেন্স দিয়েছিল। কিন্তু তারা বোতলবন্দি মাতৃদুগ্ধ বিক্রি শুরু করে দেয়।

কীভাবে এই দুধ সংগ্রহ করা হচ্ছে, কারা করছে, তার বিস্তারিত তথ্য খুঁজে দেখছে খাদ্য সুরক্ষা দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026