National

চোখ রাঙাতে তৈরি ঘূর্ণিঝড় রেমাল, রাজ্যের কতটা ক্ষতি হবে

এখন বঙ্গোপসাগরে মে মাসের শেষ মানেই একটি অতিশক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়া। এবার সেখানে তৈরি হওয়ার অপেক্ষায় ঘূর্ণিঝড় রেমাল। কতটা ভয়ংকর হবে এই ঝড়?

মে মাসে একটা শক্তিশালী ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়। তারপর তা আছড়ে পড়ে স্থলভাগে। এটাই দেখা যায়। এবারও তার অন্যথা হবে বলে মনে করছেন না আবহবিদেরা। কারণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি এখন প্রায় সময়ের অপেক্ষা।

ক্রমে তা শক্তি বৃদ্ধি করবে। আর তা করতে করতে এগিয়ে আসবে। জলের ওপর তা ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে রেমাল।

সেই রেমাল এরপর এগিয়ে আসতে পারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। এখনও যা মনে করা হচ্ছে তাতে রেমাল বাংলাদেশের ওপর আছড়ে পড়তে পারে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রেহাই পেতে পারে।

আবার এমনটাও হতে পারে তার মুখ ঘুরে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে হল। যা এখনই বলার মত অবস্থা তৈরি হয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

ঘূর্ণিঝড়টি তৈরি হলে তা মে মাসের শেষের দিকে পূর্ণ শক্তিতে এগিয়ে আসবে। ঠিক তখন যখন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

১ জুন ভোটগ্রহণের সময় দুর্যোগ নতুন করে সমস্যা তৈরি করবে না তো, আপাতত সেটাও একটা চিন্তা। তবে রেমাল যে এ রাজ্যেই প্রভাব ফেলবে এমন কিছুই নিশ্চিত করে জানা যায়নি। ক্রমে তা তৈরি হয়ে শক্তি বাড়ালে আবহবিদেরা বিষয়টি সম্বন্ধে আরও পরিস্কার ধারনা দিতে পারবেন বলে মনে করা হচ্ছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026