National

জামাইয়ের মুখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে কনেকে নিয়ে পালানোর চেষ্টা মায়ের

মেয়ের বিয়ে তাঁর মায়ের কাছেও জীবনের অন্যতম এক মুহুর্ত। সেখানে হবু জামাইয়ের মুখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে কনেকে মণ্ডপ থেকে নিয়ে পালানোর চেষ্টা করল মা।

মেয়ের বিয়ে হচ্ছে। মণ্ডপে ধুমধাম করে যাবতীয় বিবাহকার্যের নিয়ম মেনে বিয়ে হচ্ছে। অনেক অতিথি বরকনেকে ঘিরে বিয়ে দেখছেন। এমন সময় সেখানে উপস্থিত হল কনের মা। সঙ্গে কনের আত্মীয়রা।

কনের মা কাউকে কিছু বুঝতে না দিয়ে সোজা হাজির হয় মণ্ডপের সামনে। তারপর মেয়েকে মণ্ডপ থেকেই টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে এ কাজে সাহায্য করে তার সঙ্গে থাকা কনের আত্মীয়রা।

এই দেখে হবু জামাইও আর শান্ত থাকতে পারেননি। তিনি তাঁর সদ্যবিবাহিত স্ত্রীকে জাপটে ধরে নেন। শুরু হয় কনেকে নিয়ে টানাহেঁচড়া। একদিক থেকে মেয়ের আত্মীয়রা টানছে তাঁকে নিয়ে যাওয়ার জন্য। উল্টোদিকে জামাই মেয়েকে জাপটে ধরে রেখেছেন।

জামাই ও পাত্রের বাড়ির লোকজনকে আটকাতে তাঁদের মুখে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেয় মেয়ের মা ও তাঁর আত্মীয়রা। এমনটাই অভিযোগ। কনেকে নিয়ে এই দড়ি টানাটানির লড়াইয়ে অবশ্য শেষপর্যন্ত হার মানতে হয় কন্যাপক্ষকে। বরপক্ষের প্রতিরোধের মুখে তাদের হার মানতে হয়।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার রাজামুন্দ্রির কাছে কাদিয়াম গ্রামে। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সকলের নজরে আসে বিষয়টি।

স্নেহা ও ভেঙ্কটনন্দুর প্রেম কলেজ জীবন থেকে। মেয়ের বাড়ি রাজি না থাকলেও পাত্রের বাড়ি তাঁদের বিয়ে দেওয়ার জন্য আয়োজন করেছিল। নিয়ম মেনে বিয়েও দিচ্ছিল। সে খবর পেয়েই লঙ্কা গুঁড়ো নিয়ে সেখানে হাজির হয় কনের মা ও আত্মীয়রা।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026