National

বিদেশ নয়, দেশের রাস্তায় দেখা মিলল স্পাইডার-ম্যানের

স্পাইডার-ম্যান বললেই যে কেউ বলে দিতে পারবেন তার চেহারা। সেই স্পাইডার-ম্যানের দেখা মিলল প্রকাশ্য রাজপথে। স্পাইডার-ম্যানের পিছনে বসে মুখোশধারী নারীও।

পৃথিবী জুড়ে যে কটি কমিকস চরিত্র প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে শাসন করে গেল তাদের মধ্যে অবশ্যই স্পাইডার-ম্যান একজন। এই মাকড়সা মানুষের সুপারহিরোর মত কার্যকলাপ, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া, দুষ্টদের সায়েস্তা করা তারিয়ে উপভোগ করেন সব বয়সের মানুষ।

স্পাইডার-ম্যান সকলের কাছেই এক সুপারহিরো। এবার সেই সুপারহিরোর দেখা মিলল দিল্লির দ্বারকার রাজপথে। একটি বাইকে চেপে ছুটে চলেছে মাকড়সা মানুষ। পরনের পোশাক বলে দিচ্ছে সে স্পাইডার-ম্যান। তবে একা নয়, স্পাইডার-ম্যানের পিছনে বসে আছে মুখোশধারী মহিলাও।

সেই দুরন্ত দৃশ্য ইন্টারনেটে ঝড় তোলার পাশাপাশি স্পাইডার-ম্যান ও মুখোশধারী মহিলার জীবনেও ঝড় তুলে দিয়েছে। স্পাইডার-ম্যান ২০ বছরে আদিত্য ও মুখোশধারী মহিলা ১৯ বছরের অঞ্জলিকে পাকড়াও করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ রয়েছে। কারণ তারা যে বাইকে চড়ে ওই ভিডিও তুলেছে সেই বাইকের নম্বর প্লেট ছিলনা, লুকিং গ্লাস ছিলনা, তাদের ২ জনের মাথায় হেলমেট ছিলনা।

পুলিশের কব্জায় স্পাইডার-ম্যান ও মুখোশধারী মহিলা, ছবি – আইএএনএস

সঙ্গে কোনও লাইসেন্স ছিলনা এবং সর্বোপরি অতিরিক্ত গতিতে ঝুঁকিপূর্ণভাবে মোটরবাইক চালানো হয়েছে। এতগুলো অভিযোগের ভিত্তিতে স্পাইডার-ম্যান ও মুখোশধারী মহিলাকে পাকড়াও করেছে পুলিশ।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সেই সূত্র ধরেই তাদের পাকড়াও করতে সমর্থ হয় পুলিশ। নজফগড়ের বাসিন্দা এই ২ তরুণ তরুণী স্পাইডার-ম্যান ও মুখোশধারী মহিলা হয়ে বাইকে স্টান্ট দিতে গিয়ে এখন বড় সমস্যায় সম্মুখীন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026