National

প্রধানমন্ত্রীকে এক কাপ চা খাওয়াতে ৭ বছর ধরে ছুটছেন চা বিক্রেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক কাপ চা খাওয়াতে চান তিনি। এটুকুই তাঁর ইচ্ছা। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে হাজির হয়েছেন তিনি।

তিনি পেশায় একজন চা বিক্রেতা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্ধ ভক্ত। চা বিক্রির সঙ্গে নরেন্দ্র মোদীর যোগসূত্র হয়তো তাঁকে আরও উদ্বুদ্ধ করেছে। তবে তিনি নরেন্দ্র মোদীকে চা খাওয়াতে চান। তাঁর নিজের হাতে তৈরি এক কাপ চা।

এটুকুই তাঁর ইচ্ছা। এজন্য তিনি কম চেষ্টা করেননি। তাঁর চায়ের সরঞ্জাম নিয়ে তিনি হাজির হয়েছেন দেশের বিভিন্ন অংশে। সে বারাণসী হোক বা দিল্লি, ঝাড়খণ্ড হোক বা বেতিয়া, কানপুর হোক বা মোতিহারি।

এমন নানা স্থানে তিনি তাঁর চা নিয়ে ঘুরেছেন। যেখানে প্রধানমন্ত্রী পৌঁছেছেন সেখানেই তিনিও হাজির হয়েছেন। লক্ষ্য একটাই। প্রধানমন্ত্রীকে তাঁর তৈরি এক কাপ চা খাওয়াবেন তিনি।

এই ইচ্ছা তাঁর জন্ম নিয়েছিল ৭ বছর আগে। তারপর ৭ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে হাজির হয়েও তাঁর সেই স্বপ্ন পূরণ হয়নি।

বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা অশোক কুমার সাহানিকে এবার দেখা গেল বিহারের জামুইতে। সেখানেও তিনি যথারীতি তাঁর চায়ের সরঞ্জাম নিয়ে হাজির।

সারা গায়ে আঁকা প্রধানমন্ত্রীর ছবি। প্রধানমন্ত্রীর অন্ধ ভক্ত অশোক আর কিছু নয়, প্রধানমন্ত্রীকে এক কাপ চা খাওয়াতে চান। ৭ বছর ধরে বিফল হয়েও সেই আশা তিনি ছাড়েননি।

চায়ের সরঞ্জাম নিয়ে অশোক কুমার সাহানি, ছবি – আইএএনএস

অশোক জানিয়েছেন আশা ছাড়বেনও না। যতদিন না প্রধানমন্ত্রীকে তিনি তাঁর তৈরি এক কাপ চা খাওয়াচ্ছেন ততদিন এভাবেই প্রধানমন্ত্রীর পিছু পিছু বিভিন্ন জায়গায় হাজির হবেন তিনি। চেষ্টা করবেন তাঁকে এক কাপ চা খাওয়াতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026