জার্মানি থেকে জয়পুর আসা হবু দম্পতি, ছবি - আইএএনএস
তরুণ তরুণী একে অপরের সঙ্গে জীবন কাটাতে চান। বিয়ে করতে চান। এরমধ্যে নতুনত্ব কিছু নেই। খবরও কিছু নেই। কিন্তু এই তরুণ তরুণী শুধু ভারত নয়, বিশ্বের আরও দেশেও পৌঁছে গেলেন সাইকেল চালিয়ে।
বিয়ের আগে তাঁরা ইতিমধ্যেই ১১ হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে ঘুরে ফেলেছেন। আর বাকি কিছুটা। তারপর বিয়ে।
জার্মানির বাসিন্দা এডওয়ার্ড এবং সোফি এই ১১ হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে এসে হাজির হলেন ভারতের জয়পুরে। জয়পুরে ৩ দিন কাটালেন। ঘুরে দেখলেন শহরটাকে। অবশ্যই নিজেদের সাইকেলে।
তাঁরা বিয়ে করবেন এটা স্থির করার পরই ২ জনে সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েন। তারপর জার্মানি থেকে অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনেগ্রো, আলবেনিয়া, ম্যাসিডোনিয়া, গ্রিস, তুরস্ক, জর্জিয়া, আর্মেনিয়া, ইরান ও পাকিস্তান পার করে এসে পৌঁছলেন ভারতে।
ভারতে ৩ দিন কাটিয়ে এবার গন্তব্য নেপাল। তারপর সেখান থেকে ফের মুখ ঘুরিয়ে জার্মানির দিকে রওনা দেওয়া। তারপর জার্মানিতে ফিরে বিয়ে।
এডওয়ার্ড ও সোফি জানিয়েছেন, তাঁরা পৃথিবীর বেশ কিছু দেশ সাইকেলে ঘুরে দেখতে চেয়েছেন বিয়ের আগে। মুখোমুখি হতে চেয়েছেন পথে আসা সমস্যার।
একসঙ্গে সে সব সমস্যা পার করে এগিয়ে যেতে চেয়েছেন। দেখতে চেয়েছেন কঠিন পরিস্থিতিতেও তাঁরা একে অপরের কতটা পাশে থাকতে পারেন।
সাইকেলে জার্মানি থেকে বেরিয়ে তারপর নানা দেশে নানা সমস্যাতেও পড়তে হয়েছে। সেসব সমাধান করে এগিয়েও গেছেন। তবে তাঁরা জয়পুরে এসে দারুণ খুশি। এখানকার আতিথেয়তায় মুগ্ধ তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…