National

দেশের আপাত অযত্নের গমের মাথায় উঠল অনন্য মুকুট

ভারতে গম উৎপাদন সম্বন্ধে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। এবার এক অযত্নের গমের মাথায় এমন এক মুকুট উঠল যা অবশ্যই গর্বের।

এই গম ভারতের এমন এক গমের প্রকার যাতে বিশেষজ্ঞেরা জানাচ্ছেন গ্লুটেন থাকেনা। ফলে আটায় তা অনুপস্থিত থাকে। গ্লুটেন না থাকায় এই গম আরও বেশি স্বাস্থ্যকর। প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এই গমের আটায়।

কিন্তু এই গমই উৎপাদনে যত্নের প্রয়োজন পড়েনা। নিজের মতই বড় হয়ে ফসলে ভরে যায় মাঠ। এই গম চাষে জলের প্রয়োজন পড়ে সামান্যই। এমনকি শুষ্ক কঠিন আবহাওয়াতেও এই গম নিজের মত পুষ্ট হয়।

ভারতের এই গমের প্রকারের নাম কঠিয়া গম। যাকে আবার ডুরম গমও বলা হয়। এই গমের ফলনের জন্য বিখ্যাত উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চল।

বুন্দেলখণ্ডের বিশেষত্ব লুকিয়ে আছে এই কঠিয়া গমে। ২০২২ সালে বুন্দেলখণ্ডের এই সোনালি ফসলের জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন চেয়ে আবেদন করা হয়েছিল।

২ বছর ধরে অনেক দিক খতিয়ে দেখার পর অবশেষে কিন্তু সেই বিরল সম্মান অর্জন করল বুন্দেলখণ্ডের কঠিয়া গম। এতে বুন্দেলখণ্ডের পরিচিতি বাড়ল।

এই গমের জিআই ট্যাগ এই গমের চাহিদাও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। চাহিদা বাড়লে ফলন বাড়ানোতেও বিশেষ নজর শুরু হবে। সব মিলিয়ে যা এখানকার কৃষকদেরও মুখে হাসি ফোটাবে।

৩০ মার্চ ২০২৪ সালে এই জিআই ট্যাগের সম্মান অর্জন করেছে বুন্দেলখণ্ডের এই সোনালি ফসল। যা দীর্ঘকাল ধরে অযত্নেও দিব্যি পুষ্ট হয়ে মাঠ ভরে দিয়ে এসেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026