National

ভোটে জেতার জন্য এবার কন্ডোম রাজনীতি, চরমে নীল হলুদ তরজা

ভোট বৈতরণী পার করতে কত কিছুই না করে রাজনৈতিক দলগুলি। এবার তো কন্ডোম রাজনীতি তোলপাড় ফেলে দিয়েছে। যা নিয়ে নীল ও হলুদে লড়াই।

কন্ডোম গর্ভনিরোধক হিসাবে ব্যবহার হয়। কিন্তু তা যে ভোটের প্রচারের হাতিয়ার হতে পারে তা কেউ ভেবেছিলেন কি? এটা দেখার আগে হয়তো সেভাবে কেউ ভেবে দেখেননি। কিন্তু দক্ষিণে লোকসভা তো বটেই, অন্ধ্রপ্রদেশে রয়েছে বিধানসভা ভোটও। এই জোড়া ভোটের বৈতরণী পার করতে সেখানে নাকি কন্ডোম রাজনীতি শুরু হয়েছে।

অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন দল ওয়াইএসআর কংগ্রেস ও বিরোধী দল তেলেগু দেশম পার্টি নাম ও চিহ্ন দেওয়া ২টি কন্ডোমের প্যাকেট এখন সোশ্যাল মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এই ২টি প্যাকেটে ২ দলের পতাকার রংও ব্যবহার হয়েছে।

ওয়াইএসআর কংগ্রেসের নাম লেখা কন্ডোমের প্যাকেটে নীল রং এবং টিডিপি-র নাম লেখা কন্ডোম প্যাকেটে হলুদ রং ব্যবহার হয়েছে। অভিযোগ যে ভোট প্রচারের জন্য নাকি ২টি দলই জনতার মধ্যে তাদের দলের নাম লেখা কন্ডোমের প্যাকেট বিলি করছে।

যদিও কন্ডোম বিলির বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতে ২ দলই একে অপরের দিকে আঙুল তুলেছে। ওয়াইএসআর কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডলে টিডিপি-কে নিশানা করে লেখা হয়েছে, ভোট প্রচারের জন্য মানুষের মধ্যে কন্ডোম বিলি করা কেমন রাজনৈতিক পাগলামি? এরপর কি এরা ভায়াগ্রা বিলি করবে?

টিডিপি চুপ করে বসে থাকেনি। তারা এর পাল্টা ওয়াইএসআর কংগ্রেসের নাম লেখা নীল রংয়ের কন্ডোমের প্যাকেটের ছবি শেয়ার করে লিখেছে, তার মানে কি এভাবেই ভোটে লড়ার প্রস্তুতির কথা বলছে দলটি?

২ দলই কন্ডোমের প্যাকেট বিলি নিয়ে একে অপরের দিকে আঙুল তোলায় আপাতত এই কন্ডোম রাজনীতি নিয়ে সরগরম দক্ষিণী রাজ্যের রাজনীতি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026