National

নদীর ওপর সবচেয়ে লম্বা রোপওয়ে তৈরি হচ্ছে ভারতে

রোপওয়ে অনেক রয়েছে ভারতে। তবে নদীর ওপর দিয়ে সবচেয়ে লম্বা রোপওয়ে এবার তৈরি হচ্ছে ভারতে। যা খুব দ্রুত পেতে চলেছেন দেশের মানুষ।

রোপওয়ে এমন এক পরিবহণ মাধ্যম যা দুর্গম বা সহজে সড়কপথে যাতায়াত করা যায়না এমন জায়গায় যাতায়াতের জন্য তৈরি হয়। পাহাড়ি এলাকাতেই সবচেয়ে বেশি রোপওয়ে পরিষেবা দেখতে পাওয়া যায়। কিন্তু এবার নদীর ওপর দিয়ে রোপওয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। যার কাজও দ্রুত শুরু হতে চলেছে।

এই রোপওয়ে ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আর যে জন্য এই রোপওয়ে তৈরি হচ্ছে তাতে ২০২৫ সালের সঠিক সময়ের মধ্যেই কাজটা সম্পূর্ণ হতে হবে।

এটা তৈরি হলে ভারতে নদীর ওপর সবচেয়ে লম্বা রোপওয়ে তৈরি হবে এটি। যার জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে ২৫০ কোটি টাকা।

প্রয়াগরাজে ২০২৫ সাল হতে চলেছে কুম্ভমেলা। যার প্রস্তুতি এখনই শুরু হয়ে গেছে। মহাকুম্ভ মানেই সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। তাঁদের সবরকম সুযোগ সুবিধা দিতে প্রয়াগরাজ মেলা অথরিটি এই রোপওয়েকেও যুক্ত করছে।

এটি তৈরি হলে মেলায় আসা মানুষজন চাইলে মাটির অনেকটা উপর থেকে কুম্ভমেলাকে সম্পূর্ণরূপে চারধার থেকে দর্শন করার সুযোগ পাবেন। এখনও যা স্থির হয়েছে তাতে এই রোপওয়ে ত্রিবেণী পুষ্প থেকে শুরু করে সোমেশ্বরনাথ ঘাট হয়ে সঙ্গমের ওপর দিয়ে গিয়ে শেষ হবে ঝুনসির উল্টা কিলায়।

এটি তৈরি হলে কুম্ভে আসা অনেক পুণ্যার্থী কুম্ভমেলাকে খুব সুন্দর করে দেখার সুযোগ পাবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026